খান লিটন, জার্মানি প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ১০:৩৫ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রাঙ্কফুর্ট হোম টেক্সটাইল মেলায় বাংলাদেশ

জার্মানির ফ্রাঙ্কফুর্টে হোম টেক্সটাইল মেলায় বাংলাদেশ। ছবি : কালবেলা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হোম টেক্সটাইল মেলায় বাংলাদেশ। ছবি : কালবেলা

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়ে গেল হোম টেক্সটাইল শিল্পের বিশ্বের সর্ববৃহৎ মেলা। এ বছর ৬০টি দেশ থেকে ২ হাজার ৮৩৮টি কোম্পানি হোম টেক্সটাইল শিল্পের সর্ববৃহৎ এ মেলায় অংশ নেয়। টাওয়াল, বেডশিটসহ হোম টেক্সটাইল শিল্পের বিভিন্ন পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দিতে বাংলাদেশের ১৭টি কোম্পানি এ বছর মেলায় অংশগ্রহণ করে।

মেলায় বাংলাদেশ থেকে নোমান টেরিটাওয়াল, জাবের জোবায়ের, মোমো টেকস, এসএসএফসহ ১৭টি কোম্পানি তাদের পণ্য নিয়ে হাজির হন এই মেলায়। এরমধ্যে ৬টি কোম্পানি এসেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তত্ত্বাবধানে বলে জানান বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম শিপু।

জাবের জোবায়েরের স্বত্বাধিকারী জোবায়ের ও বাণিজ্য বিভাগের প্রধান মো. রাশেদুল এবং নোমান টেরিটাওয়ালের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াসিন মাহমুদ বলেন, দেশ গড়ার প্রত্যয়ে ও বাংলাদেশকে ব্রান্ডিং করার জন্যই তারা এই মেলায় আসেন। বলা বাহুল্য, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় ও দেশের অর্থনৈতিক চালিকাশক্তির দুটি খাত প্রবাসীদের রেমিট্যান্স ও পণ্য রপ্তানি, তাই খাত দুটি যাতে উৎপাদনমুখী থাকে তার জন্য সরকারকে সব সময় সুদৃষ্টি রাখতে হবে। দক্ষ শ্রমিক বিদেশে পাঠাতে হবে এবং যারা বিদেশে তাদের পণ্য রপ্তানি করে তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে। এই খাত দুটি বাঁচলে দেশ বাঁচবে।

রংপুরের একটি এনজিওভিত্তিক কোম্পানির কচুরিপানাসহ, বিভিন্ন ন্যাচারাল দ্রব্য দিয়ে তৈরি জিনিসপত্র এবারের মেলায় বেশ সুনাম কুড়িয়েছে বলে জানান প্রধান নির্বাহী সেলিম আহমেদ।

ফ্রাঙ্কফুর্ট মেলার দক্ষিণ এশিয়ার সিও ওমর সালাউদ্দিন বলেন, বিশ্ববাজারে যে কোনো পণ্য ছড়িয়ে দেওয়ার জন্য ফ্রাঙ্কফুর্ট সেরা। শুধু পাকিস্তান, নেপাল ও ভুটান থেকেই এসেছে তার মাধ্যমে প্রায় তিনশ কোম্পানি ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X