দেবেশ বড়ুয়া, প্যারিস থেকে
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫১ এএম
অনলাইন সংস্করণ

প্যারিসের প্রথম স্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

প্যারিসের প্রথম স্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনারে প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

স্থানীয় সময় বিকেল ৩টায় প্যারিসের বিখ্যাত সেইন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে নির্মিত শহীদ মিনারে এসোসিয়েশন ছিকানো বাঙালি ও একুশ উদযাপন পরিষদ, ফ্রান্স যৌথভাবে নানা আয়োজনে এ দিবসটি উদযাপন করেছে।

১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে ফ্রান্সে প্রবাসী বাঙালিরা অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসায় এ দিবসটি পালন করলেও প্রথমবারের মতো স্থায়ী শহীদ মিনারে পালন করল প্রবাসীরা।

বিকেল ৩টায় সেন্ট ডেনিসের সহকারী মেয়র শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের মহাসচিব ও স্থায়ী শহীদ মিনার নির্মাণের অন্যতম অর্থদাতা কাজী এনায়েত উল্লাহ, ছিকানো বাঙালি এসোসিয়েশনের সভাপতি স্বরুপ সদিওল, একুশ উদযাপন পরিষদ, ফ্রান্সের আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য শুভ ও সদস্য সচিব এমদাদুল হক স্বপন প্রবাসী বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X