কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৮:৩৬ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পূজা পরিষদের উদ্যোগে সারা দেশে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : কালবেলা
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : কালবেলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেশের সব মন্দির ও দেবালয়সহ পতিত জমিতে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। শুক্রবার (১২ জুলাই) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এ সময় তিনি ইউনিয়ন, জেলা, মহানগর কমিটির সবস্তরের পূজা পরিষদের নেতাকে বৃক্ষরোপণ অভিযান সফল করতে সংশ্লিষ্ট মন্দির ও দেবালয় কর্তৃপক্ষকে সহযোগিতার অনুরোধ জানান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা কর্মসূচিতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন পূজা পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পূজা পরিষদের সহসভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, পূজা পরিষদের সহসভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় প্রমুখ। শহরভিত্তিক যেসব মন্দিরে জায়গা সংকটের কারণে গাছ লাগানো সম্ভব হবে না, সেসব মন্দির কর্তৃপক্ষকে সুবিধাজনক স্থানে কমপক্ষে দুটি গাছ লাগানোর অনুরোধ জানিয়েছেন পূজা পরিষদের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X