বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় আহমাদুল্লাহ-আজহারির কনফারেন্সে প্রবাসী বাংলাদেশিদের ঢল

দ. কোরিয়া কনফারেন্সে শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী। ছবি : কালবেলা
দ. কোরিয়া কনফারেন্সে শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী। ছবি : কালবেলা

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পার্শ্ববর্তী পুচ্ছন সিটির দেজিন ইউনিভার্সিটি স্টেডিয়াম ইসলামিক কনফারেন্সে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে কোরিয়া মুসলিম ফেডারেশনের তত্ত্বাবধানে সংউরি মসজিদ আয়োজন করেছে দ্বিতীয় বার্ষিক ইসলামিক এ কনফারেন্স।

মসজিদের সভাপতি এম জামান সজলের সভাপতিত্বে জনাকীর্ণ এই কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী। সঞ্চালনা করেন সংউরি মসজিদের ইমাম মুফতি মুহাম্মাদ উমর ফারুক ও সাধারণ সম্পাদক সৈয়দ তমাল।

শায়খ আহমাদুল্লাহ তার বক্তব্যে প্রবাসীদের বাংলাদেশ ও মুসলিমদের সুনাম ধরে রাখার জন্য বিশেষভাবে সজাগ থাকার পরামর্শ দেন এবং প্রবাসে থেকেও কীভাবে নিজের আইডেন্টিটি ধরে রাখা যায় সে বিষয়ে পরামর্শ দেন তিনি। পরে শায়খ আহমাদুল্লাহ উপস্থিত দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন।

ড. আজহারি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আচরণ নিয়ে আলোকপাত করে সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন।

এদিকে কনফারেন্সে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাত হাজার প্রবাসী বাংলাদেশি সমবেত হন। মহিলাদের জন্য স্টেডিয়ামের গ্যালারিতে ছিল বসার বিশেষ ব্যবস্থা।

স্থানীয় সময় দুপুর ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হয় দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় জমায়েত। কনফারেন্সে স্থানীয় মসজিদের ইমাম ছাড়াও প্রবাসী কমিউনিটির নেতাকর্মী এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X