কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আইসিবি ইসলামিক ব্যাংকের কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বিজনেস কনফারেন্স ২০২৫, স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-৩০ এবং এমপ্লয়িজ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বিজনেস কনফারেন্স ২০২৫, স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-৩০ এবং এমপ্লয়িজ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বিজনেস কনফারেন্স ২০২৫, স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-৩০ এবং এমপ্লয়িজ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বিজনেস কনফারেন্স ২০২৫, স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-৩০ এবং এমপ্লয়িজ কনফারেন্স ২০২৫ শীর্ষক অনুষ্ঠানগুলো সম্প্রতি কক্সবাজারে অবস্থিত হোটেল দ্য সি-প্রিন্সেসের নাগর ব্যানকুয়েট হলে অনুষ্ঠিত হয়।

Rebuild Trust on ICB Islamic Bank শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে প্রথম দিনের প্রথমার্ধের অনুষ্ঠানে ঢাকা ও চট্রগ্ৰাম অঞ্চলের বিপুলসংখ্যক আমানতকারী, ব্যবসায়ী, গ্ৰাহক, বিনিয়োগকারী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী এবং সারা দেশে অবস্থিত ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের প্রায় ২০০ কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের সম্মানিত নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান।

দেশের স্বচ্ছ ধারার মানবিক ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ গ্ৰুপের পরিচালক এবং গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিন, ব্যাংকের করপোরেট ক্লাইন্ট প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রাহাত খলিল, টেক্স বিডির কর্ণধার আফরোজা সুলতানা, ইউনিটি ইনোভেটিভ ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তহমিনা খাতুন বিউটি, পরিচালক শারমিন খানম এবং ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ তাদের বক্তব্যে এ ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় এবং বাণিজ্যিক কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান ছাড়াও ডেপুটেশনে কর্মরত বাংলাদেশ ব্যাংকের ৩ জন কর্মকর্তা যথাক্রমে ড. সুমন্ত কুমার সাহা, অতিরিক্ত পরিচালক এনামুল হক, যুগ্ম পরিচালক এবং রাসেল মাহমুদ‌, যুগ্ম পরিচালক এবং আইসিবি ইসলামিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বক্তব্যে ব্যাংকের ধারাবাহিক উন্নয়নের গতিধারা এবং প্রো অ্যাকটিভ পদক্ষেপসমূহের বিবরণ তুলে ধরেন। ব্যাংকটি রেগুলেটরি কমপ্লায়েন্স অনুসরণপূর্বক দ্রুততম সময়ের মধ্যে প্রথম শ্রেণির ইসলামী ব্যাংকে উন্নীত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের কর্মসূচি গ্ৰহণ করায় সকল শ্রেণির কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। এ বছরের মতো ব্যক্তিগত অর্থায়নে হলেও নিয়মিত এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য অংগ্ৰহণকারী কর্মকর্তারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।

প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের সার্বিক উন্নয়ন, উত্তরোত্তর সমৃদ্ধি ও ধারাবাহিক অগ্ৰযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X