কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

যেভাবে দোয়া করলে ইমান মজবুত হয়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একজন মুসলমান হিসেবে সর্বপ্রথম আল্লাহর অস্তিত্বের ওপর বিশ্বাস স্থাপন করা, তাকে একমাত্র ‍সৃষ্টিকর্তা, অধিপতি ও ইলাহ হিসেবে অন্তরে বিশ্বাস এবং মুখেও স্বীকার করার নামই হলো ইমান। ইমানের ৭০টিরও বেশি শাখা-প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি বা তাওহিদের ঘোষণা দেওয়া।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, যারা ইমান আনে ও সৎ কাজ করে দয়াময় তাদের জন্য সৃষ্টি করবেন ভালোবাসা। (সুরা মারিয়াম : ৯৬)

আল্লাহ তায়ালা বলেন, যে সৎ কাজ করবে মুমিন হয়ে, তার অবিচার বা ক্ষতির কোনো আশঙ্কা নেই। (সুরা ত্বহা : ১১২)

পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, আর যারা তার নিকট আসবে মুমিন অবস্থায়, সৎকর্ম করে তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা। (সুরা ত্বহা : ৭৫)

উম্মে সালাম (রা.) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আপনি অধিকাংশ সময় এই দোয়া কেন করেন? তিনি বললেন, এমন কোনো মানুষ নেই যার অন্তর আল্লাহ তায়ালার অঙুলিগুলোর দুই আঙুলের মাঝে নেই। তিনি যাকে ইচ্ছা তাকে দ্বীনের ওপর কায়েম রাখেন, যাকে ইচ্ছা তিনি সরিয়ে দেন। (সুনানে তিরমিজি : ৩৫২২)

ইমান মজবুত করার দোয়া :

শাহর ইবন হাওশাব (রহ.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি উম্মে সালামাকে (রা.) বললাম, হে উম্মুল মুমিনীন! আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন আপনার কাছে অবস্থান করতেন তখন অধিকাংশ সময় তিনি কী দোয়া করতেন? তিনি বললেন, তিনি বেশিরভাগ সময় দোয়া করতেন, ‘ইয়া মুকাল্লিবাল কুলুব ছাব্বিত কালবী আলা দীনিকা’।

কোরআনে আল্লাহ তায়ালা ঈমান লাভ করার পর পথভ্রষ্টতা ও ভ্রান্তি থেকে বাঁচতে এভাবে দোয়া করতে শিখিয়েছেন,

উচ্চারণ : রাব্বানা লা তুযিগ কুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিনলাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল-ওয়াহহাব।

অর্থ : হে আমাদের রব, আপনি হেদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। (সুরা আলে ইমরান : ৮)

উচ্চারণ : ইয়া মুকাল্লিবাল কুলুব ছাব্বিত কালবী আলা দীনিকা।

অর্থ : হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তর আপনি আপনার দ্বীনে সুদৃঢ় রাখুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১১

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৩

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৪

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৫

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৬

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৭

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৯

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

২০
X