কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

শায়খ আহমাদুল্লাহর অসুস্থতা নিয়ে যা জানা গেল

আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত
আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

জনপ্রিয় ইসলামী আলোচক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বেশ কিছুদিন থেকে অসুস্থ। তিনি বর্তমানে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। অসুস্থতার কারণে গত শুক্রবার ১ সেপ্টেম্বর ভূমিপল্লী আবাসন জামে মসজিদে জুমুআ এবং জুমুআ-পরবর্তী প্রশ্নোত্তর অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। সেই সাথে শুক্রবারের সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান শরয়ি সমাধানও সাময়ীক বন্ধ থাকবে বলে জানিয়েছে তার ফেসবুক পেজের এডমিন।

এদিকে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে শায়খ আহমদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।

তার ফেসবুক পেজের এডমিন জানান, ‘আপনাদের প্রিয় শায়খ আহমাদুল্লাহর শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, আলহামদু লিল্লাহ। তিনি হাসপাতালে ছিলেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বাসায় সম্পূর্ণ বেড রেস্টে আছেন। এ সপ্তাহেও জুমা এবং লাইভ প্রশ্নোত্তরে অংশগ্রহণ করতে পারবেন না। তবে কয়েক দিন পর যথারীতি কাজে যোগ দিতে পারবেন বলে আমরা আশা করছি। আপনাদের নেক দোয়ার জন্য জাজাকুমুল্লাহু খায়র।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X