ইসলাম ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৩:৫১ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পের ক্ষতি থেকে বাঁচতে মালয়েশিয়ায় বিশেষ নামাজ

সালাতুল হাজত শেষে মোনাজরত মুসল্লিরা | ছবি : সংগৃহীত
সালাতুল হাজত শেষে মোনাজরত মুসল্লিরা | ছবি : সংগৃহীত

ভূমিকম্পের ক্ষতি থেকে বাঁচতে মালয়েশিয়ায় বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত। শুক্রবার (২৯ আগস্ট) দেশটির জোহর প্রদেশের সিগামাত জেলাধীন সহস্রাধিক মসজিদে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ান সংবাদমাধ্যম বলছে, গত এক সপ্তাহে সিগামাতে ৪ বার ভূমিকম্প অনুভূত হয়। এ অবস্থায় জোহর প্রদেশের ইসলাম ধর্মবিষয়ক অধিদপ্তর স্থানীয় এক হাজার ৩৮টি মসজিদ এবং জুমার নামাজের স্থানে বিশেষ নামাজ ও দোয়া আয়োজনের নির্দেশ দেয়।

অধিদপ্তরটির চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ ঘোষণা দেন, শুক্রবার জুমার নামাজের পাশাপাশি সালাতুল হাজত (প্রয়োজন পূরণের নামাজ) আদায় করা হবে এবং জুমার পর বিশেষ দোয়া করা হবে। এ ঘোষণার পরই এদিন বাদ জুমা সিগামাতের সব মসজিদে সালাতুল হাজত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে জেলা কর্মকর্তা মুহাম্মদ ইজ্জুদ্দিন সানুসি নিশ্চিত করেছেন, সিগামাতে সর্বশেষ শুক্রবার ভোর ৪টা ২৪ মিনিটে হওয়া ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পটি ৩.৪ মাত্রার ছিল বলেও জানান তিনি।

জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনসাধারণকে শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, ভূমিকম্পের কোনো সংবাদ যাচাই না করা যাবে না। তিনি জানান, ভূমিকম্পের সর্বশেষ সংবাদগুলো মালয়েশিয়া আবহাওয়া বিভাগ (মেট মালয়েশিয়া) বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান জনসাধারণকে জানিয়ে দেবে।

উল্লেখ্য, সিগামাতে শুক্রবার ভোরে সর্বশেষ ভূমিকম্পের কেন্দ্র ছিল জেলা থেকে ২২ কিলোমিটার দূরে। এ নিয়ে গত এক সপ্তাহের ভেতর অঞ্চলটিতে চতুর্থ দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে আগস্টের ২৪, ২৭ ও ২৮ তারিখ ভূমিকম্প হয়েছিল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? / বিশ্বকাপ ফাইনালের আলোচনায় এবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন

যে ৪ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মেলে

কখন কোন নফল নামাজ পড়বেন? সঠিক নিয়ম জানুন

বিশ্বকাপে সমান গোল হলে কীভাবে নির্ধারিত হবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা টাকা পাচ্ছে বাংলাদেশ

১০

বিক্রম-১ / ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ

১১

ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু

১২

বিশ্বকাপ উন্মাদনায় মগ্ন কালশী বস্তি, আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা

১৩

গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ

১৪

শেষ অনুশীলন ছাড়াই ফাইনালে নামছে স্পেন

১৫

‘এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

১৬

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

১৭

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ / প্রসিকিউশনের হাতে হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 

১৮

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, আজই আবেদন করুন

১৯

মার্কিন সেনা হত্যায় জড়িত আইআরজিসির সদস্যদের লক্ষ্য করে হামলা

২০
X