ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:২০ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমের মধ্যে পায়ের রগে টান লাগলে যে দোয়া পড়বেন

ঘুমের মধ্যে পায়ের রগে টান লাগলে যে দোয়া পড়বেন
ঘুমের মধ্যে পায়ে টান লাগার পেছনে এখনো নির্দিষ্ট কোনো একক কারণ চিহ্নিত করা সম্ভব হয়নি | ছবি : সংগৃহীত

রাতের গভীর ঘুম ভেঙে হঠাৎ পায়ের রগে তীব্র টান, এই অভিজ্ঞতা অনেকের কাছেই আতঙ্কের। টান লাগার সঙ্গে সঙ্গেই শুরু হয় প্রচণ্ড ব্যথা ও অসহনীয় যন্ত্রণা। কখনো কখনো ব্যথার তীব্রতায় নড়াচড়া করাও কঠিন হয়ে পড়ে। যদিও কিছুক্ষণ পর নিজে থেকেই টান ছেড়ে যায়, তবে ওই সময়টুকু যেন একেবারেই অসহ্য হয়ে ওঠে। বিশেষ করে রাতের ঘুম ভেঙে যাওয়ায় পরদিন শরীরেও তার প্রভাব পড়ে।

চিকিৎসাবিজ্ঞানীদের (একাংশের) মতে, ঘুমের মধ্যে পায়ে টান লাগার পেছনে এখনো নির্দিষ্ট কোনো একক কারণ চিহ্নিত করা সম্ভব হয়নি। অর্থাৎ ঠিক কোন কারণে এই সমস্যা হয়, তা নিয়ে চিকিৎসাবিজ্ঞানে এখনো গবেষণা চলমান। তবে বিভিন্ন পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু শারীরিক সমস্যা ও অবস্থার সঙ্গে এ লক্ষণটি ঘনিষ্ঠভাবে জড়িত। ( এবিপি নিউজ)

ইসলামিক স্কলাররা বলছেন, ব্যথা হলে দুশ্চিন্তিত না হয়ে ব্যবস্থা নিলে আল্লাহ তায়ালা সুস্থ করে দেবেন।

রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম, মিরপুর-১২-এর ফতোয়া বিভাগীয় প্রধান মুফতি আব্দুর রহমান হোসাইনী কালবেলাকে বলেন, যদি দীর্ঘদিন ধরে ঘুমের মধ্যে পায়ের রগে টান লাগার সমস্যায় ভোগেন, তাহলে বিষয়টিকে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি দোয়াও করা চাই। এতে আল্লাহ তায়ালা দ্রুত ব্যথা দূর করে দেবেন। এখানে ব্যথা দূর হওয়ার একটি দোয়া উল্লেখ করা হলো।

উসমান ইবনে আবুল আস আস-সাকাফী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবীজি (সা.)-এর নিকট এমন মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম, যা আমাকে প্রায় অকেজো করেছিল। রাসুল (সা.) আমাকে বলেন, তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রেখে সাতবার বলো, أعوذُ بعِزَّةِ اللهِ وقُدرتِه من شرِّ ما أَجِدُ وأُحاذِرُ. (ইবনে মাজাহ : ৩৫২২)

দোয়ার বাংলা উচ্চারণ : আউজু বি-ইজ্জাতিল্লহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।

অর্থ : আল্লাহর নামে—আমি আল্লাহর অসীম সম্মান ও তার বিশাল ক্ষমতার ওসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

১০

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

১১

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১২

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১৩

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১৪

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৫

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১৬

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৭

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১৮

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১৯

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

২০
X