ইসলাম ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

রোজা অবস্থায় শিশুকে দুধ পান করানো যাবে কি?

রোজা অবস্থায় সন্তানকে দুধ পান করানো যাবে কি
রোজা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত | ছবি : সংগৃহীত

রোজা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকার মাধ্যমে মুসলমানরা আত্মসংযম, তাকওয়া ও আল্লাহভীতি অর্জনের চেষ্টা করেন। তবে মানবজীবনের স্বাভাবিক প্রয়োজন, বিশেষ করে অসুস্থতা, সফর, গর্ভাবস্থা কিংবা সন্তান লালন-পালনের মতো বাস্তব পরিস্থিতিতে ইসলামের বিধানও এসেছে সহজতা ও সহানুভূতির বার্তা নিয়ে।

অনেক মা-ই প্রশ্ন করেন, রোজা অবস্থায় সন্তানকে দুধ পান করালে রোজার কোনো ক্ষতি হবে কি না, অথবা সন্তানের প্রয়োজনের কারণে রোজা ভাঙার সুযোগ আছে কি না। ইসলামি শরিয়তের দলিল-প্রমাণ ও ফুক্বাহায়ে কেরামের ব্যাখ্যা থেকে জানা যায়, এ বিষয়ে রয়েছে স্পষ্ট দিকনির্দেশনা, যা একদিকে মায়ের ইবাদতকে গুরুত্ব দেয়, অন্যদিকে শিশুর হক ও স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব আরোপ করে।

চলুন জেনে নিই, রোজা অবস্থায় সন্তানকে দুধ পান করানো যাবে কি না—

ফুক্বাহায়ে কেরাম বলছেন, কোনো নারী যদি রোজা অবস্থায় শিশুকে দুধ পান করান, তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে না। কেননা, শরীর থেকে কোনো কিছু বের হলে রোজা ভেঙে যায় না। কারণ, পানাহার ও স্ত্রী সহবাস বর্জন করার নাম হচ্ছে রোজা। সুতরাং রোজা অবস্থায় স্বাভাবিক রাস্তা দিয়ে কোনো কিছু পেটে অথবা মস্তিষ্কে প্রবেশ করলেই কেবল রোজা ভেঙে যাবে। অন্যথায় ভাঙবে না। (ফাতাওয়ায়ে শামি : ৩-৩৭১, ফাতাওয়ায়ে দারুল উলুম : ৬-৪০৮, ৪১০ ও ৪১৩)

এ ছাড়া সন্তানের দুগ্ধদানের প্রয়োজনে তার মা রোজা ভাঙ্গতেও পারবেন। তবে রমজানের যে কয়টি রোজা রাখা না হয়, তা পরবর্তীতে কাজা করতে হবে। কাফফারা আদায় করতে হবে না।

এক সফরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আনাস ইবনে মালেক (রা.)-কে কিছু খেতে দিলে তিনি বললেন, আমি রোজাদার। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বসো, আমি তোমাকে রোযা ও রোযাদার সম্পর্কে কিছু বলব, আল্লাহ তাআলা মুসাফিরের অর্ধেক নামায কমিয়ে দিয়েছেন এবং মুসাফির, গর্ভবর্তী ও দুগ্ধদানকারিনীর জন্য রোযায় ছাড় দিয়েছেন। (মুসনাদে আহমদ : ১৯০৪৭)

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, গর্ভবর্তী ও দুগ্ধদানকারিনী রমজানের রোজা ভাঙ্গতে পারবে। তবে পরে তা কাজা করে নেবে। রোজার বদলে (মিসকিনদেরকে) খাওয়াবে না। (মুসান্নাফে আব্দুর রাজযাক : ৭৫৬৪)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১০

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১১

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১২

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৩

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৪

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৫

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৬

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৭

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৮

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৯

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

২০
X