রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলাম ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সবচেয়ে কম সময় রোজা হবে যেসব দেশে

সবচেয়ে কম সময় রোজা হবে যেসব দেশে
রোজার সময় এক দেশ থেকে আরেক দেশে ভিন্ন হয় | ছবি : সংগৃহীত

রমজান মাসে রোজার সময়কাল নির্ধারিত হয় ফজরের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের ওপর ভিত্তি করে। তাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ভিন্ন হওয়ায় রোজার সময়ও এক দেশ থেকে আরেক দেশে ভিন্ন হয়। এ বছর সবচেয়ে কম সময় রোজা হবে কোন কোন দেশে, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে খালিজ টাইমস

প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিকভাবে যেসব দেশ বিষুবরেখার কাছাকাছি বা দক্ষিণ গোলার্ধে অবস্থিত, সেসব অঞ্চলে দিনের দৈর্ঘ্য তুলনামূলক কম বা ভারসাম্যপূর্ণ থাকে। ফলে সেখানে রোজার সময়ও কম হয়।

২০২৬ সালের রমজানে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, দক্ষিণ আফ্রিকা, চিলি ও নিউজিল্যান্ডের বিভিন্ন অঞ্চলে রোজার সময় সাধারণত ১১ থেকে ১৩ ঘণ্টার মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে বিষুবীয় অঞ্চলের দেশ—যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কেনিয়ায় রোজার সময় তুলনামূলক স্থিতিশীল থাকে এবং সাধারণত ১২ থেকে ১৪ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজার সময় মাঝামাঝি পর্যায়ের থাকে। উদাহরণ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের রমজানের প্রথম দিনের রোজা প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট স্থায়ী হতে পারে, যা গত বছরের প্রথম দিনের তুলনায় প্রায় ৩০ মিনিট কম। মাসের শেষের দিকে সময় কিছুটা বাড়লেও শুরু ও শেষের পার্থক্য সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

রমজান প্রতি বছর এগিয়ে আসার কারণে শীতকালীন সময়ের কাছাকাছি রমজান পড়লে উত্তর গোলার্ধের অনেক অঞ্চলেও রোজার সময় কিছুটা কমে আসে, যা মুসল্লিদের জন্য তুলনামূলক স্বস্তি বয়ে আনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১২

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৩

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৪

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৫

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৬

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৭

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৮

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৯

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

২০
X