কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রমজানের বরকত পেতে যা করতে বললেন মাওলানা তারিক জামিল

মাওলানা তারিক জামিল। ছবি : সংগৃহীত
মাওলানা তারিক জামিল। ছবি : সংগৃহীত

রমজানে নিজেকে সব ধরনের পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত রেখে পবিত্র থাকার চেষ্টা করেন একজন মুসলিম। আত্মশুদ্ধির এই মাসকে নিজের সংশোধনে কাজে লাগাতে চান সবাই। নিজের জায়গা থেকে সবাই সব ধরনের চেষ্টা চালিয়ে যান। তবে এরপরও অনেক ত্রুটি থেকে যায়।

রমজানে নিজেকে ত্রুটি থেকে মুক্ত ও আল্লাহ তায়ালার পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য বিশেষ একটি বদ অভ্যাস থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় আলেম, ইসলামি আলোচক ও দায়ী মাওলানা তারিক জামিল।

তিনি বলেছেন, রমজানের বরকত পেতে নিজের অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখুন। অন্যের প্রতি হিংসা-বিদ্বেষ থেকে মনকে মুক্ত করুন। আমরা সবাই চাই আল্লাহ তায়ালা আমাদেরকে মাফ করে দিক। নিজেকে বিদ্বেষমুক্ত রাখলে আল্লাহ তায়ালা সবাইকে ক্ষমা করে দেবেন।

এ প্রসঙ্গে উহুদ যুদ্ধে নবীজি (সা.)-এর চাচা হজরত হামজা রা.-এর শহীদ হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, নবীজির চাচা হামজা রা.-এর হত্যাকারী ওয়াহসিকে আল্লাহর রাসূল সা. পছন্দ করতেন না। কিন্তু তিনি নিজেকে বিদ্বেষমুক্ত করায় আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তাকে ঈমানের দৌলত দান করেন। তিনি সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেন।

মাওলানা তারিক জামিল বলেন, আমাদের অন্তর হিংসা-বিদ্বেষ ও পরশ্রীকাতরতায় ভরা। রমজান অনেক বরকতম মাস। এই মাসেও যে নিজেকে হিংসা-বিদ্বেষ থেকে মুক্ত রাখতে পারবে না, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। অথচ এই বিষয়টিকে আমরা গুনাহ মনে করি না।

পাকিস্তানের পাঞ্জাবের এক সাধারণ তরুণ তারিক জামিল, যিনি আর ১০ জনের মতোই রঙিন স্বপ্ন বুনেছিলেন ডাক্তারি পেশায় নিজের ক্যারিয়ার গড়বেন বলে। তবে দাওয়াতে তাবলিগের সংস্পর্শে জীবনে আমূল পরিবর্তন ঘটে। এখন তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় ও পরিচিত, দ্বীনের দায়ী মাওলানা তারিক জামিল হিসেবে। ‘মানুষের মাঝে ভালোবাসা ছড়াও, ঘৃণা থেকে দূরে থাকো’ উক্তিটি সর্বমহলে ব্যাপক জনপ্রিয় করে তোলে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X