কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৭:৪৭ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

শুরু হলো মাগফিরাতের ১০ দিন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। রমজান মাসকে ৩টি বৈশিষ্ট দ্বারা বিন্যাস করা হয়েছে। আজ থেকে শুরু হলো হাদিসে বর্ণিত রমজানের দ্বিতীয় দশক মাগফিরাত বা ক্ষমার দশক। মাগফিরাত অর্থ মাফ, মার্জনা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও গোনাহ থেকে নিষ্কৃতি লাভ।

এ বিষয়ে এক হাদিসে হজরত সালমান ফারসি রা. থেকে বর্ণিত—

তিনি বলেন, রাসুল সা. শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়ালেন, বললেন (মাহে রমজান) এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যবর্তী ভাগ মাগফিরাত বা ক্ষমা আর শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। অর্থাৎ রমজান মাসের ৩০ দিনের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের এবং তৃতীয় ১০ দিন নাজাতের। (সহিহ ইবনে খুজাইমা, ১৮৮৭)

গুনাহ বা পাপ কাজে লিপ্ত হওয়া মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। মানুষ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এমন কাজে লিপ্ত হয়। এটা খুবই স্বাভাবিক বিষয়। অস্বাভাবিক হলো গুনাহের ওপর বছরের পর বছর অটল থাকা এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা না করা।

অনেকেই শয়তানের কুপ্ররোচনায় গুনাহ করে ফেলেন এবং গোনাহ থেকে মাগফিরাত লাভের জন্য সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করে থাকেন। তাদের জন্য মাগফিরাত লাভের বিশেষ সুযোগ আজ থেকে। আল্লাহ রমজানের দ্বিতীয় দশকে বান্দাদের বেশি বেশি ক্ষমা করেন।

রমজানে মুসলিম বান্দাগণ অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে তিনি ক্ষমা করেন। আল্লাহ হলেন পরম ক্ষমাশীল। তিনি ক্ষমা করতে ভালোবাসেন।

হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল সা. এরশাদ করেছেন, আল্লাহতায়ালা বলেছেন, হে আমার বান্দাগণ! তোমরা রাত দিন অপরাধ করে থাকো। আর আমিই সব অপরাধ ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কাছে মাগফিরাত প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করে দেব। (সহিহ মুসলিম, হাদিস, ৬৪৬)

মাগফিরাতের দশক শেষেই শুরু হবে নাজাতের দশক। শেষ দশকের বিশেষ আমল ইতিকাফ। মাগফিরাতের দিনগুলো শেষ হওয়ার আগেই রোজাদারেরা মসজিদে ইতিকাফের প্রস্তুতি গ্রহণ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১০

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১১

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১২

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৩

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৪

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৫

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৬

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৭

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৮

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৯

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

২০
X