আকরাম হোসেন
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৪:৫৩ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিশ্ব জয় করল ১০ বছর বয়সী বাংলাদেশি হাফেজ হুজাইফা

বিশ্ব জয় করল ১০ বছর বয়সী বাংলাদেশি হাফেজ হুজাইফা। ছবি : সংগৃহীত
বিশ্ব জয় করল ১০ বছর বয়সী বাংলাদেশি হাফেজ হুজাইফা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ফের বাংলাদেশের নাম উজ্জ্বল করল ১০ বছর বয়সী ক্ষুদে এক বালক। সে তানজানিয়ার দারুস সালামে ‘তানজানিয়া ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড ২০২৪’-এ ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে।

রোববার (৩১ মার্চ) এ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম গ্রুপে (১২ বছরের নিচে বাচ্চাদের পূর্ণ ৩০ পারা) প্রথম স্থান লাভের গৌরব অর্জন করে সে।

হাফেজ হুজাইফার বাড়ি রংপুর জেলায়। কারি নাজমুল হাসান পরিচালিত রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।

ক্ষুদে বালক হাফেজ হুজাইফার এমন কীর্তিতে গর্বিত তার শিক্ষক হাফেজ কারি নাজমুল হাসান। তিনি বলেন, আসলে প্রতিযোগিতায় ওর তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি। তেলাওয়াত এত শ্রুতিমধুর ছিল যে যেখানে প্রতিযোগিতা হচ্ছিল ওই হলরুমে সবাই তাকবির ধ্বনি দিয়ে মুখরিত করে রেখেছিল পুরো পরিবেশ, আমি দোয়া করি হুজাইফা বিশ্ববরেণ্য আলেম হয়ে ইসলাম এবং দেশের মানুষের খেদমত করুক এবং দেশের নাম উজ্জ্বল করতে থাকুক। আমি হুজাইফা ও আমাদের মাদ্রাসার জন্য সবার কাছে দোয়া চাই।

উল্লেখ্য, তানজানিয়ায় অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় মোট দুটি গ্রুপ ছিল। প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের পর দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও ইয়েমেন। আর দ্বিতীয় গ্রুপটি আয়োজন করা হয়েছিল প্রাপ্তবয়স্ক হাফেজদের নিয়ে। এ বছর ৩০-এর অধিক দেশ এতে অংশগ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১০

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১১

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১২

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৩

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৪

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৫

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৬

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৭

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৮

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৯

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

২০
X