কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি

সংগঠনের মহাসচিব প্রতিনিধির হাতে ভিসা, টিকিটসহ যাবতীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ছবি : সৌজন্য
সংগঠনের মহাসচিব প্রতিনিধির হাতে ভিসা, টিকিটসহ যাবতীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ছবি : সৌজন্য

বাংলাদেশের পতাকা এবারও উড়বে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার মঞ্চে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর লিবিয়ার রাজধানী বেনগাজিতে ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক মনোনীত প্রতিযোগী হাফেজ আনাস বিন আতিক।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিযাহুল্লাহ)-এর প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদুর রহমান পর্যবেক্ষক (Observer) হিসেবে অংশগ্রহণ করবেন।

সংগঠনের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী হাফিযাহুল্লাহ তাদের হাতে ভিসা, টিকিটসহ যাবতীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন—সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক মাওলানা সুলাইমান নোমান তাফহীমসহ অন্যান্য নেতারা।

এ ছাড়াও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে—২০২২ সালে সালেহ আহমদ তাকরীম, ২০২৩ সালে আবু তালহা ও মুস্তাফিজুর রহমান গাজী, ২০২৪ সালে মাহমুদুল হাসান, লিবিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের মর্যাদা বিশ্ব দরবারে সমুন্নত করেছেন। ধারাবাহিকভাবে এবার ১৩তম আসরে হাফেজ আনাস বিন আতিক বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দার 'বিউটিকুইন' শাবানা, আজও দর্শকের হৃদয়ের 'রানি'

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১০

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১১

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১২

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৩

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৪

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৫

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৭

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

২০
X