কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় অনুষ্ঠিত হলো অষ্ট-পরিষ্কার-সংঘদান সূত্রপাঠ ও জ্ঞাতিভোজন 

বাসাবোতে অনুষ্ঠিত হলো অষ্ট-পরিষ্কারসহ সংঘদান, সূত্রপাঠ ও জ্ঞাতি ভোজন। ছবি : সংগৃহীত
বাসাবোতে অনুষ্ঠিত হলো অষ্ট-পরিষ্কারসহ সংঘদান, সূত্রপাঠ ও জ্ঞাতি ভোজন। ছবি : সংগৃহীত

রাজধানীর বাসাবোতে অনুষ্ঠিত হলো অষ্ট-পরিষ্কারসহ সংঘদান, সূত্রপাঠ ও জ্ঞাতি ভোজন।

শুক্রবার (২৬ এপ্রিল) এলাকার ২য় গলিতে ১৬ পরিবার সমন্বিত ‘সৌহার্দ্য পরিবার গোষ্ঠী’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

কুমিল্লা নব শালবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলভদ্র মহাথেরোর সভাপতিত্বে অষ্ট-উপকরণসহ সংঘদান, সূত্রপাঠ ও পুণ্যপত্তিদান সম্পন্ন হয়। এরপর নবনির্মিত ৬ তলা ভবনে ১৫টি বৌদ্ধ পরিবার তাঁদের নিজ নিজ ফ্ল্যাটে গৃহপ্রবেশ করেন।

মাঙ্গলিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাড্ডা আন্তর্জাতিক বিহারের উপাধ্যক্ষ ভদন্ত সুনন্দপ্রিয় মহাথের। উদ্বোধন করেন ধর্মরাজিক মহাবিহারের উপ-বিহারাধ্যক্ষ ভদন্ত আনন্দমিত্র মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন আশুলিয়া বোধিজ্ঞান বিদর্শন ভাবনা কেন্দ্রের বিহারাধ্যক্ষ ভদন্ত জিন রক্ষিত মহাথের। ধর্মরাজিক মহাবিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথেরোর সঞ্চালনায় পবিত্র সূত্রপাঠ, শীলগ্রহণ, অষ্ট-উপকরণসহ সংঘদান, পিণ্ডদান ও পুণ্যপত্তিদান সুসম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নেতৃবৃন্দ, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা শাখা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, পেশাজীবী, লেখক, সাহিত্যিক, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা ঢাকা শাখার নেতৃবৃন্দসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যোগদান করেন। এরমধ্যে দিয়ে রাজধানী ঢাকায় বসবাসরত প্রজ্ঞাচক্র ও আজ্ঞাচক্রের এক মিনি সম্মেলন অনুষ্ঠিত হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X