কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রশ্নফাঁসকাণ্ডে তাহসান ও তার মাকে নিয়ে মুখ খুললেন প্রিন্স মাহমুদ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে দেশজুড়ে সমালোচনার মধ্যে হঠাৎ করেই আলোচনা আসে সংগীত-অভিনয়শিল্পী তাহসান রহমান খান ও তার মায়ের নাম। ঘটনা নিয়ে সামজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় আলোচনা হয় দিনভর।

তাহসানের মা সাবেক পিএসসি চেয়ারম্যান ড. জিনাতুন নেসার ক্ষমতার অপব্যবহার করে বিসিএসে তাহসান প্রথম হয়েছেন—এমন দাবিও করা হয়। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

বুধবার (১০ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, প্রশ্নফাঁস ইস্যু থেকে নজর অন্য দিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাহসানকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

তিনি পোস্টে বলেন, তাহসানের নামে ছড়ানো খবরটি একেবারেই মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এসব খবর নজর অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই। তাহসানের বাবা-মা দুজনই অত্যন্ত সৎ মানুষ। ছোটবেলা থেকে দেখেছি। সাধারণ সরকারি কর্মকর্তাদের বাচ্চাদের মতো বড় হয়েছে তাহসান। কোনোরকম বিলাসিতা দেখিনি। যা তাহসানের অর্জন সবটা গানের জন্যই।

এক নেটিজেন লিখেছিলেন, ‘মেসির মতো খেলোয়াড়ের ট্রফি জিততে যেমন পেনাল্টি লাগে না, তেমন তাহসানের মত ছাত্রকে ফার্স্ট হতে প্রশ্নপত্র লাগে না।’ এই পোস্ট শেয়ার করে ক্যাপশনে প্রিন্স মাহমুদ লেখেন, তাহসান শুধু শিল্প-সাহিত্যেই অসাধারণ নন, তিনি শিক্ষাজীবনেও সেরা।

প্রিন্স মাহমুদের পোস্টের কমেন্টসে একমত পোষণ করতে দেখা যায় খ্যাতিমান অভিনেত্রী সুবর্না মোস্তফাকে। তিনি প্রিন্স মাহমুদের কথার সঙ্গে একমত পোষণ করেন।

প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে আলোচনা ওঠে, বিসিএসের প্রশ্ন ফাঁসে জড়িত গাড়িচালক সৈয়দ আবেদ আলী তাহসানের মা ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালীন তার গাড়িচালক ছিলেন। সে সময়েও প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত ছিলেন আবেদ। ফলে তাহসানের মায়ের নামও উঠে আসে। আর সে থেকেই গুঞ্জন ওঠে মা জিনাতুন নেসার চেয়ারম্যান থাকাকালীন ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান। সে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠলে পরীক্ষা পরবর্তীতে বাতিল করা হয়। এতে ভাইভাতে বাদ পড়েন তাহসান।

অপরদিকে সামাজিক মাধ্যমে রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বলেছে ২৪তম বিসিএসে ভাইভায় তাহসানের বাদ পড়ার বিষয়টি সত্য নয়। বিসিএসে তাহসান পররাষ্ট্র ক্যাডার হয়েছেন বলে দাবি করা হচ্ছে, সেটি প্রিলিমিনারি পরীক্ষার পর-ই বাতিল হয়, তাই সেই বিসিএসে তাহসানের পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ পাওয়ার কোনো সুযোগই নেই।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানার্সআপ হয়েও বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

বিবাহবার্ষিকীর কয়েক ঘণ্টা পরই নিভে গেল সেনাসদস্যের প্রাণ

স্পেনের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল ঘানার ধর্মীয় নেতার ‘ভবিষ্যদ্বাণী’

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

১০

সড়ক সংস্কার কাজে দায়িত্ব অবহেলা, ৪ কর্মকর্তাকে শোকজ

১১

‘আমি জানতাম স্পেন জিতবে এবং অনায়াসেই জিতবে’

১২

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

১৩

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১৪

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, আবেদন শেষ ২৫ জুলাই

১৫

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

১৬

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১৭

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

১৮

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

১৯

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

২০
X