কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আজহারীর পোস্ট

মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত
মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানাই। তবে সংস্কারের নামে দেশের অধিকাংশ মানুষের মূল্যবোধ বিরোধী কোনো নীতিমালা কিংবা আইন যেন প্রণয়ন করা না হয়; সেই প্রত্যাশা রাখি।

তিনি আরও বলেন, এদেশের মানুষের মূল্যবোধের জায়গাটা খুবই স্পর্শকাতর। নীতিনির্ধারকগণ সেটা আমলে নেবেন আশা রাখি।

এদিকে গত ১১ আগস্ট নিজের ফেসবুক পেজে অনেকগুলো কার্ড শেয়ার করে নিজের স্বপ্নের বাংলাদেশের বিবরণ দেন আজহারী।

এসব কার্ডে তিনি লিখেছেন, ‘আপনি বদলে গেলেই বদলে যাবে দেশ। তাই নিজেকে দিয়েই হোক পরিবর্তনের সূচনা।’ ‘রাজনীতিতে আসুক যুগান্তকারী সব পরিবর্তন। অন্যায় আর অরাজকতার পুনরাবৃত্তি না ঘটুক নতুন ভোরের বাংলাদেশে।’ ‘বন্ধ হোক স্বজনপ্রতি, ঘুষ, তদবিরসহ যাবতীয় লেজুড়বৃত্তিপনা। চাকরিসহ সবখানে ঘটুক মেধার সম্মিলন। মেধাই হোক নিয়োগের মাপকাঠি।’ ‘ছাত্র রাজনীতির ব্যানারে শিক্ষাঙ্গন থেকে বিলোপ সাধন হোক সব অনিয়ম ও র‌্যাগিং কালচারের। যে হাত কলম ধরে, সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের।’ ‘বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু সাংস্কৃতিক চর্চা নয়, গবেষণামূলক নবজাগরণ সৃষ্টি হোক।’ ‘জনগণের জন্য তৈরি হোক ‘জনতার মঞ্চ’ নামের ফোরাম যেখানে জনগণ সরাসরি প্রশ্ন করবে তাদের জনপ্রতিনিধিকে। জনপ্রতিনিধি/এমপি-মনন্ত্রীগণ সেসব প্রশ্নের জবাব দানে বাধ্য থাকবেন।’ এমন ৪০টির বেশি কার্ড শেয়ার করেছেন তিনি।

আর প্রথম কমেন্টেসে আজহারি লেখেন, ‘রাষ্ট্রের পরিবর্তন শুধু সরকারের ওপর নির্ভর করে না, বরং ব্যক্তিগত উদ্যোগের ওপরও অনেকাংশে নির্ভর করে। যখন একজন ব্যক্তি নিজেকে বদলাবে, তখন তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ওপরও ইতিবাচক প্রভাব পড়বে। নিজেকে বদলানো মানে নিজের চিন্তাভাবনা, আচরণ, দৃষ্টিভঙ্গি ইত্যাদি পরিবর্তন করা। ব্যক্তিগত পরিবর্তন থেকেই সামাজিক পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তন সম্ভব। আপনি বদলে গেলেই বদলে যাবে দেশ। তাই নিজেকে দিয়েই হোক পরিবর্তনের সূচনা।’

মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে ২০০৪ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০০৬ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ লাভ করেন। ২০০৭ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিসর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট করার জন্য মিসরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে ২০১২ সালে শতকরা ৮০ ভাগ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন। মিসরে পাঁচ বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর ২০১৩ সালে মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট-গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে ২০১৬ সালে পোস্ট-গ্রাজুয়েশন শেষ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X