কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে নারীদের উপর হামলাকারীদের সন্ধান চাইলেন হাসনাত 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবে নারীদের উপর হামলাকারীদের খুঁজে বের করতে নতুন বার্তা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত নতুন পোস্ট করেন তিনি।

ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, শুক্র-শনি দুই দিন নারীদের উপর হামলাকারীদের সন্ধান দিন।

পোস্টটির কমেন্টে গিয়ে তিনি আরও লেখেন, জুলাই বিপ্লবে নারীদের উপর হামলার বিভিন্ন ঘটনা বা ছবি শেয়ার করুন আজকে। এই হ্যাশট্যাগ ও জনসংযোগ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে নারীদের উপর হওয়া জুলুমের প্রতিবাদ গড়ে তুলতে সহায়তা করুন।

প্রসঙ্গত, ১৫ এবং ১৬ জুলাই কোটা সংস্কারের এক দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছিল ছাত্রলীগ। নারী-পুরুষ নির্বিশেষে সবার ওপর ওই হামলা চালানো হয়।

ওই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগের ওই হামলায় অন্তত ৫০ আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন। আহতের সংখ্যা আরও বেশিও হতে পারে বলে দাবি করেছিলেন আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী। হামলার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার বিষয়টি মেনে নিতে পারেননি দেশের মানুষ।

একই দিনে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের ওপরও শাখা ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে। ওই হামলায় গুরুতর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজেই নয়, দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের হামলায় আহত হন শতাধিক শিক্ষার্থী। এসব হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করাসহ তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করারই ঘোষণা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X