কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

এমআরটি পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন বন্ধ, দেশে জরুরি কাজে ভ্রমণে আসতে না পারাসহ নানা জটিলতায় পড়েছেন প্রবাসীরা। তবে এবার তাদের জন্য সুখবর দিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, ‘আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি। এমআরপি পাসপোর্টে। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন।’

তিনি আরও বলেন, ‘প্রথমত প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের। এরপর ডিমান্ডের ভিত্তিতে বাকি দেশগুলোতে তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান করা হবে।

আইন উপদেষ্টা বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, ইনশাল্লাহ আগামী দুই-তিন বছরে এ সমস্যা আর হবে না।’

পাসপোর্ট সমস্যার কথা উল্লেখ করে বলেন, ‘এ সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্টর ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সে প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে গিয়ে টেন্ডারিং করতে দেড় বছর সময়ক্ষেপণ হয়। পুরো প্রক্রিয়াটি বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১০

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১১

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৩

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৪

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৫

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৬

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৭

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৮

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৯

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X