কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘তদবির-বাণিজ্য’ নিয়ে মুখ খুললেন তালাত মাহমুদ রাফি

খান তালাত মাহমুদ রাফি। ছবি : সংগৃহীত
খান তালাত মাহমুদ রাফি। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি তার বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে ‘সমন্বয়কদের তদবির-বাণিজ্য : এক রাফির হিসাবেই ৩২ কোটি টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন বলে প্রতিবাদ জানিয়েছেন রাফি।

বুধবার (৮ জানুয়ারি) ফেসবুকে নিজের আইডিতে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। সেখানে তিনি এই অভিযোগ নিয়ে বিস্তারিত বলেন।

ভিডিও বার্তায় রাফি বলেন, আমার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির বিষয়ে ব্যাপাক আলোচনা হচ্ছে। সেখানে ৩২ কোটি টাকার ব্যাপারে কথা হচ্ছে। আপনারা যারা আমার ফেসবুকে যুক্ত আছেন, তারা দেখেছেন, মাস দেড়েক আগে এই অভিযোগ নিয়ে আগেই আমি ধরে ধরে খুঁটিনাটি জানিয়েছিলাম। আবারও আমি সেই ভিডিও শেয়ার করেছি। আমার মনে হয় না এ নিয়ে বিস্তারিত বলার কিছু আছে।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস, এটা নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ইতোমধ্যে আমার বিরুদ্ধে করা নিউজটা আর নেই। এটা সরানো হয়েছে। প্রথম নিউজটি আমি পুরোপুরি পড়েছি। পরে তারা (ওই অনলাইন পোর্টাল) ক্ষমা চেয়ে যে নিউজ করেছে, এটা আমি এখনো পড়িনি।

রাফি বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ বলা হয়েছে, এটা যদি জিরো পয়েন্ট জিরো জিরো পার্সেন্ট প্রমাণ করতে পারে, তাহলে বাংলাদেশের আইনে যে শাস্তি আছে, সেটা মেনে নেব। আমি বলব এমন কোনো সময় না আসুক যে আমি এ রকম পরিস্থিতিতে পড়ব। বাংলাদেশের মানুষের এক টাকা হাতে স্পর্শ করার আগে যেন আমার মৃত্যু হয়।

সরকারের উদ্দেশে তিনি বলেন, যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এবং জুলাই বিপ্লবীদের বিতর্কিত করতে যারা এর পেছনে জড়িত, অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, তারা যেন এদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করে।

এর আগে গত বছরের ২৫ অক্টোবর খান তালাত মাহমুদ রাফি তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। যার শিরোনাম ছিল ‘অনেক আগে থেকেই আমার অবস্থান পরিস্কার। ইনকিলাব, জিন্দাবাদ।’

ওই ভিডিওতে রাফি তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ সাপেক্ষে অনেকগুলো বিকাশ স্ক্রিনশট পিন করে দেন এবং প্রতিটি বিষয়ের সুষ্ঠু তদন্তের সাপেক্ষে ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবিও জানিয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে যে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১০

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১১

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১২

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৩

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৪

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৫

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৬

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৮

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

২০
X