কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল-ছাত্রশিবিরের নেতাদের ইলিয়াসের হুঁশিয়ারি

ইলিয়াস হোসেন। ছবি : সংগৃহীত
ইলিয়াস হোসেন। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী অ্যাকটিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসাইন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক ক্ষুদ্র স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন।

স্ট্যাটাসে ইলিয়াস হোসেন লেখেন, ‘ছাত্রদল-ছাত্রশিবিরের কেউ যদি ছাত্রলীগের মতো আচরণ করে, তাহলে পরিণতিও তাদের মতোই হবে।’

এ সময় তার এই মন্তব্যের সপক্ষে অনেককে কমেন্ট করতে দেখা গেছে। তাদের মধ্যে মাহমুদুল হক জালীস নামের একজন কমেন্টে লেখেন, ‘ক্লিয়ার কথা। লীগের মতো আচরণ যারাই করবে, তাদেরই চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরা হবে।’

মুহাম্মাদ মুর্তাজা আলী নামে একজন লেখেন, ‘কোনো ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। সেটা যে দলেরই হোক।’

সরকার সবুজ আহমেদ নামের একজন লেখেন, ‘ছাত্রদল আর ছাত্রশিবিরকে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানাচ্ছি।’

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা নিয়ে এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X