কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১২:০৫ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই ।

শনিবার (০১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি লিখেন, রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাব।

আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করব না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।

যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং 'যদি', ‘কিন্তু’, 'অথবা' ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব।

উল্লেখ্য, শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার। আত্মপ্রকাশ স্থলে ছাত্রদের নতুন এই দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনায় আসে দলটির যুগ্ম সদস্যসচিব হওয়া মুনতাসির রহমানের নাম। জুলাই অভ্যুত্থানকালে বৈষম্যবিরোধী ছাত্র-সমন্বয়কদের মাধ্যমে যোগাযোগ রক্ষায় সাহায্য করেন মুনতাসির। সমন্বয়কদের যখন কুয়েত মৈত্রী হাসপাতালে আটকে রাখা হয়; তখন সমন্বয়কদের ছাড়াতে তিনি সাহায্য করেন। এভাবে তিনি আন্দোলনে যুক্ত হন। তখন তাকে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবেই জানতেন সমন্বয়কেরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের আগে কিছু ছবি ভেসে বেড়াচ্ছে। যেখানে মুনতাসির রহমানের বিরুদ্ধে LGBTQ বা গে কমিউনিটির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা হয়।

ধারণা করা যাচ্ছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্ট্যাটাসটি দেন হাসনাত আব্দুল্লাহ। তবে এখন পর্যন্ত এ বিষয়ে মুনতাসির রহমানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X