কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০১:৫৮ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘মা আর কখনও বিরিয়ানি রাঁধবে না, ভাইয়া যে নাই’

ফারহান ফাইয়াজ ও তার মা। ছবি : সংগৃহীত
ফারহান ফাইয়াজ ও তার মা। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ধানমন্ডিতে গুলিতে নিহত হন ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ। ফারহান ফাইয়াজের জন্মদিনে ফেসবুকে একটি স্ট্যাটাসে শেয়ার করেন তার মা। এবার সেই আবেগঘন পোস্টটি শেয়ার করেছেন মেক্সিকোয় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

সোমবার (২৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে ওই পোস্টটি শেয়ার করেন তিনি।

পোস্টের ক্যাপশনে স্মৃতিচারণা করে মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, ফেসবুক থেকে তুলে শেয়ার করলাম, সেই চিঠিটি! নাড়িছেঁড়া বুকের মানিক হারা মায়েদের আর্তনাদ বৃথা যেতে পারে না। আমাদের অসতর্কতা, অবহেলা, কিংবা পাওয়া-না পাওয়ার হিসাব যেন হায়েনাদের সুযোগ না করে দেয়। বিদ্বেষ আর জিঘাংসার বিষ যেন আমাদের বাতাসকে ভারী না করে তোলে। গুজবের ডালপালাকে বিদীর্ণ করে আসুন পথ চলি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে—বিশ্বসভায় নতুন পরিচয়ে, বিজয়ীর বেশে, আত্মমর্যাদায় উদ্ভাসিত হয়ে।

কালবেলা পাঠকদের জন্য মুশফিকুল ফজল আনসারীর দেওয়া স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

ফেসবুক থেকে তুলে শেয়ার করলাম, সেই চিঠিটি! নাড়িছেঁড়া বুকের মানিক হারা মায়েদের আর্তনাদ বৃথা যেতে পারে না। আমাদের অসতর্কতা, অবহেলা, কিংবা পাওয়া-না পাওয়ার হিসাব যেন হায়েনাদের সুযোগ না করে দেয়। বিদ্বেষ আর জিঘাংসার বিষ যেন আমাদের বাতাসকে ভারী না করে তোলে। গুজবের ডালপালাকে বিদীর্ণ করে আসুন পথ চলি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে—বিশ্বসভায় নতুন পরিচয়ে, বিজয়ীর বেশে, আত্মমর্যাদায় উদ্ভাসিত হয়ে।

ছেলের ১৮তম জন্মদিনে মায়ের সেই চিঠি…

প্রিয় ফাইয়াজ,

আব্বা আমার - আমার কলিজা বাচ্চা,আমার চাঁদের টুকরা। কেমন আছো আব্বা? পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল। কত কত স্মৃতি আমাদের। আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে ‘মা, ভাইয়া তো শহীদ, ভাইয়া কত ভালো আছে! তুমি কাঁদো কেন?’

জানো বাবা, সেদিন বাজার করতে গিয়ে যেই চকোলেটের শেল্ফ-এর সামনে দিয়ে যাচ্ছি- আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে, আর ক্যাডবেরির একটা বড় সিল্ক-এর প্যাকেট আমাকে দেখিয়ে বলেছ মুনাম্মা নেই এটা? বাবা আমি আর চকোলেট কিনি না, মাহা মাইরীন ও আর আবদার করে না।

সেইদিন মাইরীন মাহাকে বলছে 'জানো মাহা-মা আর কখনও বিরিয়ানি রাঁধবে না। ভাইয়া যে নাই, তাই।' সত্যিই তো বাবা, আমি কী করে রান্না করব বলো? তোমাকেই তো খাওয়াতে পারব না!

আব্বা, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আমি যে কেমন আছি জানি না বাবা- শুধু আমার কিছু ভালো লাগে না। শুধু মনে হয় অনেক দূরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যেতে পারতাম-। যেখানে কেউ নাই! চুপচাপ।

আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ধানমন্ডি ২৭ নম্বর ক্রস করতে হয়, জানো বাবা আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে থাকি। সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখ বন্ধ করে রাখি। মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে। ধানমন্ডি ২৭টা এখন সবচেয়ে বিভীষিকাময় আমার জন্য।

আচ্ছা বাবা এই যে তোমার জন্মদিন, রোজার ঈদ, কোরবানির ঈদ, পহেলা বৈশাখ আসবে.. আমি কী করব বলো তো? আমাদের না একসাথে শপিং এ যাওয়ার কথা! তারপর শপিং শেষে পিৎজা আর কফি খেয়ে রিকশা চড়ে গল্প করতে করতে বাসায় ফেরার কথা!

আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি, তুমি যে কত কত উপদেশ দাও আমাকে! কত বড় হয়ে গেছো তুমি আব্বা! জানো বাবা তোমার জন্য যখন দোয়া করি, তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ ফাইয়াজ কি বুঝতে পারছে, ওর জন্য আমি কত কষ্টে আছি? ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মুনাম্মা ভালো নাই। তোমাকে ছাড়া বেঁচে থাকা তোমার মুনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে। আবার মনে হয়, এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে! তখন আবার কথা বদলে ফেলি। শুধু চাই তুমি ভালো থাকো।

তুমি ইনশাআল্লাহ অনেক অনেক ভালো আছো। কারণ, যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করছে- তুমি নিশ্চয়ই জানতে পারছো। মাতৃভূমির ক্রান্তিলগ্নে যেই ছেলে বীরের মতো প্রাণ দেয়, তাকে কেউ ভালো না বেসে পারে‌ বাবা? সমস্ত পৃথিবী তোমাকে এখন চেনে, আব্বা।

অনেক ভালোবাসি বাবা, অনেক দোয়া রইল। শুভ জন্মদিন বাবা। তোমার মুনাম্মা ১২ সেপ্টেম্বর ২০২৪

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X