কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসির প্রশ্নে আস-সুন্নাহ ফাউন্ডেশন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো। ছবি : সংগৃহীত
আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো। ছবি : সংগৃহীত

শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রে উঠে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম।

শুক্রবার (১১ এপ্রিল) ফেসবুকে করা এক পোস্টে এ তথ্য জানায় আস-সুন্নাহ ফাউন্ডেশন।

পোস্টে বলা হয়, এবারের ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রে আস-সুন্নাহ ফাউন্ডেশন-বিষয়ক প্রশ্ন এসেছে। নিঃসন্দেহে এটা আমাদের জন্য এক তৃপ্তিদায়ক অর্জন।

মহান আল্লাহর অনুগ্রহ, দেশবাসীর আস্থা, ভালোবাসা ও সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে বলে আমরা মনে করি। এই আনন্দঘন মুহূর্তে ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমরা আরও একবার কৃতজ্ঞতা জানাই।

পোস্টে পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্রশ্নের ছবিও যুক্ত করা হয়।

তাতে লেখা আছে, উদ্দীপক-(ii) : ২০২৪-এর প্রলয়ংকরী বন্যায় লাকসাম এলাকার দুর্গত মানুষের জন্য ‘আসসুন্নাহ’ ফাউন্ডেশন থেকে ত্রাণসামগ্রী আসে। স্থানীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত থেকে সব মানুষের মধ্যে এগুলো সমানভাবে বিতরণ করেন।

(ক) গজনী মামুদ কে? (খ) ‘আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু’-পঙক্তি দ্বারা কী বোঝানো হয়েছে? (গ) উদ্দীপক (i) এ ‘মানুষ’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব‍্যাখ্যা কর। (ঘ) উদ্দীপক (ii)-এর চেয়ারম্যানের কর্মকাণ্ডে ‘মানুষ’ কবিতার মর্মবাণী প্রতিফলিত হয়েছে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X