কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১২:২৫ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চারুকলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ‘পরিকল্পিত নাশকতা’: ফাইজ তাইয়েব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ ও ফ্যাসিবাদের মুখাকৃতির ধ্বংসাবশেষ । ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ ও ফ্যাসিবাদের মুখাকৃতির ধ্বংসাবশেষ । ছবি : সংগৃহীত

চারুকলায় আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানোর ঘটনাকে ‘পরিকল্পিত নাশকতা’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ।

শনিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি লিখেন, চারুকলায় পরিকল্পিত নাশকতার আগুনে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে বলে আমি সন্দেহ করি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চারুকলায় ফ্যাসিবাদের ডিপ রুটেড অ্যাসোসিয়েশন এখনো থেকে গেছে। এ জন্য চারুকলার শিক্ষকদেরকে জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজন রয়েছে।

এখন থেকে এটা নিশ্চিত করার দরকার আছে যে, মননশীল শিল্প কিংবা সৃজনশীলতার নাম করে ফ্যাসিবাদ এবং একতরফা আওয়ামী ন্যারেটিভ লালন করতে পারবে না চারুকলা, যা তারা বিগত ১৫ বছরে বিস্তর করেছে এবং বড্ড বাড়াবাড়ি পর্যায়ে করেছে। তারা ফ্যাসিবাদী রাজনীতির সাংস্কৃতিক বুনন এবং আওয়ামী বয়ান তৈরির কারিগর ছিল। নাশকতার আগুন প্রমাণ করছে এদের কালো হাত আজও সমানে সচল।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চারুকলাকে অতি দ্রুত ফ্যাসিবাদী শিক্ষক এবং ফ্যাসিবাদী সংগঠনের পান্ডাদের সচেতন স্যাবোটাজ থেকে বাঁচাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X