কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১১:২৪ পিএম
আপডেট : ০৪ মে ২০২৫, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

হাসনাতের ওপর হামলার পর আলোচনায় নাসির মোড়ল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে গাড়িতে থাকা হাসনাত আহত হয়েছেন।

রোববার (৪ মে) রাত ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

তবে এই হামলার পর আলোচনায় আসেন নাসির মোড়ল নামে একজন। তার বাড়ি গাজীপুরে।

হাসনাতের হামলার বিষয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের রোববার (৪ মে) রাত ১০টা ৪১ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে প্রশ্ন রেখে লেখেন, ‘হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোড়ল?’

এ সময় তিনি তার পোস্টের কমেন্ট বক্সে নাসির মোড়লের বিভিন্ন পোস্টের স্ক্রিনশর্ট শেয়ার করেন। এসব কমেন্টে অনেককেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে।

সেই সূত্রে ফেসবুকে নাসির মোড়ল (Nasir Morol) নামে ভেরিফায়েড আইডি ঘুরে দেখা যায়, বঙ্গবন্ধু, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে থাকা ছবি। দলীয় পদবি লেখা আছে౼ সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা ছাত্রলীগ।

হামলার পর সারজিস আলম তার পোস্টে লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। ‌লোকেশন দিচ্ছি।’

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাসনাতের ওপর হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১০

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১১

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১২

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৩

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৪

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৫

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৬

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৯

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

২০
X