কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৯:৫৬ পিএম
আপডেট : ১৫ মে ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি নেতার তদবিরের ভিডিও ভাইরাল

রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) একান্ত সচিবের কক্ষে অপেক্ষমাণ এনসিপির সংগঠক নাহিদ উদ্দিন তারেক। ছবি : সংগৃহীত
রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) একান্ত সচিবের কক্ষে অপেক্ষমাণ এনসিপির সংগঠক নাহিদ উদ্দিন তারেক। ছবি : সংগৃহীত

‘আপনি করেন, আমি ৩টা নাম দিলাম ওইটা করেন, এখন ডিসিটা তো করা যাচ্ছে না। ডিসিটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত করতে পারতেছি না, এই মাসের ভেতর চেঞ্জ হবে, আমাকে আপনি সুযোগ দেন।’

রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) একান্ত সচিবের কক্ষে অপেক্ষমাণ এনসিপির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেক ফোনে এসব কথা বলছিলেন।

এনসিপির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেকের কথোপকথনের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

ওই ভিডিও নাহিদ উদ্দিন তারেকের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বদরুননেছা কলেজ শাখার সমন্বয়ক সিনথিয়া জাহিন আয়েশাকেও বসে থাকতে দেখা গেছে।

বিশিষ্ট অনুসন্ধানী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, নাহিদ উদ্দিন তারেক ও সিনথিয়া জাহিন আয়েশার পর ওই কক্ষে উপস্থিত হন এনসিপির অন্য এক নেতা মাহিন সরকার।

জুলকারনাইন সায়ের প্রশ্ন করেন, রেল ভবনে রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে তাদের কী কাজ থাকতে পারে? আর ফোনে কার নাম আর ডিসি পরিবর্তনের কথা আলোচনা করছিলেন এনসিপির সংগঠক নাহিদ উদ্দিন তারেক?

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু করেন অনেকেই।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষার্থী মহিউদ্দিন রনি এ ফেসবুক পোস্টে বলেন, ‘রেলের ডিজির একান্ত সচিবের রুমে বসে এনসিপির নেতা নাহিদ উদ্দিন তারেক ও তার এক সহযোগী সিনথিয়া আয়েশাকে জুলাই বেঁচতে দেখলাম।

তিনি আরও বলেন, ‘এদিকে ১০ মাস পরেও জুলাইয়ে হাত, পা ও চোখ হারানো ভাইগুলো চিকিৎসা না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার মাথা বেঁচে এরা যেই বৈষম্যমূলক জঘন্য কাজে লিপ্ত হলো, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১০

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১১

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১২

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৩

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৪

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৫

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৬

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৭

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৮

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৯

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

২০
X