কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি শাম্মী কেন গ্রেপ্তার হচ্ছে না, প্রশ্ন এনসিপি নেতার 

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। পুরোনো
এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। পুরোনো

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না- প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

রোববার (২৭ জুলাই) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন করেন।

পোস্টে তিনি লেখেন, ‘হত্যা মামলার আসামি লীগের এমপি শাম্মীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এর খুঁটির জোর কোথায়!? চাঁদাবাজির জন্য গ্রেপ্তারকে সাধুবাদ। হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার না করায় নিন্দাবাদ।’

উল্লেখ্য, শাম্মী আহমেদ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজীরহাট) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। তবে দৈত্ব নাগরিকতার কারণে তার মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং দ্বাদশ জাতীয় সংসদের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। তিনি ২০১৭ সাল থেকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১০

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১১

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১২

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৩

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৫

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৬

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৮

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৯

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

২০
X