কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

রুমিন ফারহানাকে নিয়ে অজানা গল্প বললেন আরজে কিবরিয়া

আরজে কিবরিয়া ও বিএনপি নেত্রী রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
আরজে কিবরিয়া ও বিএনপি নেত্রী রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

কোভিড-১৯ এর আগের একটি ঘটনার স্মৃতিচারণ করে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে কৃতজ্ঞতা জানিয়েছেন আরজে কিবরিয়া। এ সময় তাকে নিয়ে অজানা একটি গল্প তুলে ধরেন তিনি।

সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দেন তিনি।

পোস্টে আরজে কিবরিয়া বলেন, বিএনপির রুমিন ফারহানাকে নিয়ে আজ একটা কথা পাবলিকলি বলি। কোভিডের সময়ের কিছুটা আগের সময়। ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানটার বয়স মাস ছয়েক হবে। তখন সোশ্যাল মিডিয়ার প্রতিদিন ভাইরাল হচ্ছে পরিবার ফিরে পাওয়ার ঘটনাগুলো। তুমুল আলোচনা চলছে এই অনুষ্ঠান নিয়ে। এর মধ্যে হুট করে আমার ফেসবুক পেজটা হ্যাকারের কবলে পড়ে।

পোস্টে তিনি জানান, আমি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেই, আমার এই পেজ মহাবিপদে। বোধহয় আর আপন ঠিকানা নিয়ে কাজ করা হবে না। স্ট্যাটাস দেবার দশ মিনিটের মধ্যে আমাদের এফএমের এক ভাই আমাকে কল করে বলেন, রুমিন আপনার পেজটির ব্যাপারে হেল্প করতে বলছেন। রুমিন ফারহানা এবং উনি আমার পেজটা ফিক্স করেন।

তিনি উল্লেখ করেন, এই পেজ যদি সেদিন ঠিক না হতো তাহলে হয়তো ‘আপন ঠিকানার’ গতিপথ সেখানেই শেষ হয়ে যেত। আল্লাহ ভালো জানেন। সেদিন থেকে আজ অবধি ভদ্রমহিলার সঙ্গে আমার একবারই কথা হয়েছে। তাও নেক্সাস টিভিতে তাকে ইন্টারভিউ করার সময়।

আরজে কিবরিয়া লিখেন, ইচ্ছা ছিল তার কন্যাসম মাকে দেখতে যাবার, আজও সময় করে উঠতে পারিনি। রুমিন আপনাকে আমার কৃতজ্ঞতাটা জানানো হয় নাই। ব্যক্তিগতভাবে জানালেও পারতাম। পাবলিকলি জানালাম কারণ, আপনিও আমার আপন ঠিকানার একজন যোদ্ধা।

তিনি উল্লেখ করেন, রাজনীতির বাইরের অসাধারণ একজন মানুষ হিসেবে আপনার প্রতি আমার শ্রদ্ধা সবসময়-ই। ভালো থাকুন। খারাপ সময় কাটিয়ে উঠুন। হাসনাত আপনি আপনারা মুখোমুখি হলে আমাদের মতো সাধারণ মানুষের ভালো লাগে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১১

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১২

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৩

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৪

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৫

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৬

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৮

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৯

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

২০
X