স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:০১ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইপিএল থেকে হঠাৎ বাদ পড়া এবং ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন ঘিরে যখন আলোচনা তুঙ্গে, তখন নিজের অবস্থান পরিষ্কার করলেন মুস্তাফিজুর রহমান। মাঠের বাইরের উত্তাল পরিস্থিতি যে তার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি, সেটিই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায়।

নিজের ফেসবুক পেজে কাটার মাস্টার লিখেছেন, “Eyes on the field, mind on the win!”—আট শব্দের এই বার্তায়ই যেন সব উত্তর। বাইরের সমালোচনা বা অনিশ্চয়তা নয়, তার পুরো মনোযোগ যে মাঠের লড়াইয়ে, সেটিই স্পষ্ট করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

আইপিএল নিয়ে বিতর্ক যতই থাকুক, চলমান বিপিএলে তার ছাপ পড়তে দেননি মুস্তাফিজ। রংপুর রাইডার্সের হয়ে বল হাতে নিয়মিতই ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছেন তিনি। কখনো গুরুত্বপূর্ণ উইকেট এনে প্রতিপক্ষকে চাপে ফেলছেন, আবার কখনো ডেথ ওভারে নিখুঁত লাইন-লেন্থে রান আটকে দিচ্ছেন। তার ধারাবাহিক পারফরম্যান্সেই টুর্নামেন্টে শক্ত অবস্থান ধরে রেখেছে রংপুর।

মুস্তাফিজের এই দুর্দান্ত ফর্ম নজর এড়াচ্ছে না প্রতিপক্ষ শিবিরেরও। চট্টগ্রাম রয়্যালসের কোচ তুষার ইমরান সম্প্রতি তার বোলিংয়ের প্রশংসা করে বলেন, শেষ দিকের ওভারগুলোতে মুস্তাফিজ প্রায় অপ্রতিরোধ্য। তার মতে, উইকেট নেওয়া আর রান আটকে রাখার এই যুগল ক্ষমতাই প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

সব মিলিয়ে, বিতর্ক নয়—মুস্তাফিজ আবারও বুঝিয়ে দিলেন, তিনি কথা বলেন মূলত মাঠেই, বল হাতে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

খুলনায় টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে কুড়িগ্রামে

ইএসডিও গবেষণা: যেসব টুথপেস্টে মেলেনি ‘মাইক্রোপ্লাস্টিক’

‘নদীতে ২৮ বার বাড়ি ভাঙছে, এখন কোথাও যাব সে উপায় নেই’

মেসিকে ছাড়াই দল ঘোষণা

১০

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

১১

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

১২

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

১৩

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

১৪

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

১৫

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

১৬

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

১৭

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

১৮

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

১৯

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

২০
X