বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ইতিহাসে আপনি যুগের পর যুগ কলঙ্কিত অধ‍্যায় হয়ে থাকবেন’

সাকিব আল হাসান ও শেখ তানভীর বারী হামিম। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও শেখ তানভীর বারী হামিম। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাকিবের বিরুদ্ধে অবস্থান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি প্রতিক্রিয়া জানান।

পোস্টে হামিম লিখেন, জনাব সাকিব-ভিকটিম সাজবেন না। ফ‍্যাসিবাদকে দীর্ঘায়িত করার সহযোগী হিসেবে বাংলাদেশের ইতিহাসে আপনি যুগের পর যুগ কলঙ্কিত অধ‍্যায় হয়ে থাকবেন।

এদিকে বিষয়টি নিয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) পাল্টা একটি পোস্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পোস্টে তিনি সাকিবের দেশে ফেরা ও খেলায় অংশগ্রহণের ব্যাপারে মন্তব্য করেন।

দুজনের পাল্টাপাল্টি এমন পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় শুরু হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে আবারও এক পোস্ট করেন করেছেন আসিফ মাহমুদ। এই পোস্টে তিনি সাকিবের রাজনীতি ও নির্বাচনকে ইঙ্গিত করে কথা বলেন এবং তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান।

পোস্টে সাকিবকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ লেখেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।’

‘আপনারা তাকে জানেন, যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানিলন্ডারিং, ফিন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে?’

সাকিব আল হাসানকে উদ্দেশ করে উপদেষ্টা আসিফ মাহমুদ শেষে লেখেন, ‘আইন সবার জন্য সমান, মুখোমুখি হোন।’

এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’

পোস্টে আসিফ মাহমুদ কারও নাম উল্লেখ না করলেও, এরপরই সাকিব আল হাসান পাল্টা পোস্ট করেন। যদিও সাকিবও কারও নাম উল্লেখ করেননি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X