কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গবেষণার লক্ষ্যই হলো সত্য উন্মোচন : রবীন্দ্র উপাচার্য

‘আনলকিং দ্য সিক্রেটস অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস’ শীর্ষক সেমিনারে রবীন্দ্র উপাচার্য। ছবি : সৌজন্য
‘আনলকিং দ্য সিক্রেটস অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস’ শীর্ষক সেমিনারে রবীন্দ্র উপাচার্য। ছবি : সৌজন্য

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে ‘আনলকিং দ্য সিক্রেটস অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস’ শীর্ষক তিন দিনব্যাপী সেমিনার। সেমিনারের সমাপনী দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

সেমিনারে সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও ধন্যবাদ জ্ঞাপন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফায়েজুর রহমান।

প্রধান বক্তার বক্তব্যে রবীন্দ্র উপাচার্য প্রফেসর শাহ্ আজম বলেন, একাডেমিক গবেষণায় ‘গবেষণা সমস্যা’ চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। সমাজে বিদ্যমান সমস্যাগুলোকেই গবেষণার সমস্যা হিসেবে চিহ্নিত করে সেগুলোর সমাধান বের করাই গবেষণার মৌলিক উদ্দেশ্য। গবেষণায় নৈতিকতারক্ষা একটি অবশ্য পালনীয় দায়িত্ব। গবেষণার বিষয় নির্ধারণ থেকে শুরু করে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণে নৈতিক অবস্থান ধরে রাখা একজন গবেষকের প্রধান কর্তব্য।

বর্তমান তথ্যপ্রযুক্তির বিশ্বে গবেষণার ক্ষেত্রে আমাদের গবেষণা পদ্ধতিকে যেমন সঠিকভাবে প্রয়োগ করতে হবে, অপরদিকে গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন সফটওয়্যার এবং প্রযুক্তির ব্যবহারও সমান্তরালভাবে করতে হবে। তবেই উন্নতমানের গবেষণা সম্পাদন করা সম্ভব। আমাদের জাতীয় লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গবেষকদের আহবান করেছেন। সুতরাং আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক-শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে গবেষণায় ব্রতী হতে হবে।

ড. শাহ্ আজম ব্যবসায় শিক্ষা ও অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় কোয়ান্টিটেটিভ মডেল ব্যবহারের গুরুত্ব ও কৌশল সম্পর্কে আলোচনা করেন তবে তা কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ দ্বারা পরিশুদ্ধ হওয়া আবশ্যক বলে মনে করেন। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লবের অভিঘাত মোকাবিলায় তিনি মাল্টিডিসিপ্লিনারি গবেষণার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন। গবেষণার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে তিনি মিক্সড মেথড গবেষণার নানা রীতি ও প্রয়োগের বিশ্লেষণপূর্বক গবেষণা উদেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ গবেষণা নীতি কৌশল গ্রহনের প্রতি গুরুত্বারোপ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X