মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২১ ডিসেম্বর

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২১ ডিসেম্বর

রাজশাহীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ ডিসেম্বর। এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ। তিনি সমাবর্তনের চেয়ার হিসেবে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন।

সমাবর্তনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য গবেষক ও প্রকৌশলবিজ্ঞানী, ইউনিভার্সিটি অব ম্যানিটোবার (কানাডা) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন। এ সময় বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. এম আনোয়ার হোসেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা সাংবাদিকদের এসব তথ্য জানান।

উপাচার্য বলেন, এবারের সমাবর্তনে সামার ২০২০ থেকে ২০২৫ সালের স্প্রিং সেমিস্টার পর্যন্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ডিগ্রি গ্রহণ করবেন। ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, পাবলিক হেলথ, ইংরেজি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোট ৫ হাজার ৩৭৫ জন গ্রাজুয়েট এই সমাবর্তনে ডিগ্রি গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, এবারের সমাবর্তনে শিক্ষার্থীরা তাদের বাবা-মাসহ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। সমাবর্তনের মূল বার্তায় থাকবে বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা এবং খাদ্য সংকট মোকাবিলায় গ্র্যাজুয়েটদের ভূমিকা। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সংবাদ সম্মেলন শেষে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বেলুন ও পায়রা উড়িয়ে সমাবর্তনের ক্ষণগণনা শুরু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X