স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১২:৩৫ এএম
আপডেট : ৩০ জুন ২০২৪, ০১:০৬ এএম
অনলাইন সংস্করণ

ফাইনাল সেরা কোহলির অবসরের ঘোষণা

বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

ভারতের ১৭ বছরের অপেক্ষা ঘোচানোর সবচেয়ে বড় কৃতিত্ব তার। বিরাট কোহলির ব্যাটে চড়েই আজ প্রোটিয়াদের হারানোর মতো লক্ষ্য দিয়েছে ভারত। শেষ পর্যন্ত সেই লক্ষ্যই পর্যাপ্ত হয়ে দাঁড়ায় ভারতকে শিরোপা জেতানোর জন্য। আর শিরোপা জেতার আনন্দে থাকা ভারতীয় দল এবং ভক্তদের দুঃসংবাদই দিলেন কোহলি। জানালেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা।

টি-টোয়েন্টি বিশ্বকাপটা কখনো জেতা হয়নি। তার মতো খেলোয়াড়ের বিশ্বকাপ না জেতা হতো ক্রিকেটের জন্য অন্যায়। সেটি হতে দিল না ক্রিকেট ঈশ্বর। বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। দুর্দান্ত খেলে ম্যাচ সেরারে পুরস্কার নিতে এসে নিজের মুখেই এ খবর জানান তিনি। সঞ্চালক হার্সা ভোগলের প্রশ্নের উত্তরে কোহলি বলেন, বিশ্বকাপ ফাইনালই তার শেষ ম্যাচ ছিল। এখন পরবর্তী প্রজন্মকে জায়গা ছেড়ে দিতে চান তিনি।

শনিবারের ম্যাচে কোহলি ৭৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন, যা ভারতকে বড় স্কোরে পৌঁছায়। ম্যাচের সেরা পুরস্কার গ্রহণ করে কোহলি বলেন, ‘এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। আমি যা অর্জন করতে চেয়েছিলাম তা করেছি। মাঝে মাঝে মনে হয় রান পাচ্ছি না, কিন্তু তারপরেই বড় রান আসে। আমার কাছে বিষয়টা ছিল, এখন নয় তো কখনোই নয়।’

প্রথমে কোহলি অবসরের ব্যাপারে সুস্পষ্ট কিছু জানাননি। তবে ভোগলে পুনরায় প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম এবং তা পেরেছি। এখন সময় এসেছে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। দলে অসাধারণ কিছু ক্রিকেটার রয়েছে যারা দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং উচ্চতর স্থানে পৌঁছাবে।’

টি-টোয়েন্টিতে কোহলি ১২৫টি ম্যাচ খেলেছেন, যেখানে ৪৮.৬৯ গড়ে ৪১৮৮ রান করেছেন। তার একমাত্র শতরান এসেছে গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে। এছাড়া তার ৩৯টি অর্ধশতরান রয়েছে। ২০১০ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারে-তে টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন তিনি। কোহলির অবসরের পর ভারত আবার সেই দেশে সফরে যাচ্ছে, যেখানে তরুণ প্রজন্মকেই সুযোগ দেওয়া হয়েছে, যেমনভাবে কোহলি একসময় সুযোগ পেয়েছিলেন।

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ১৭ বছর পর আবার জয় পেল ভারত। কোহলি বলেন, ‘এই সময়টায় কতটা কষ্ট করতে হয়েছে তা কেবল আমরা জানি। রোহিতের মতো একজন ক্রিকেটারের দিকে তাকান, যিনি ৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। আমি খেলেছি ছয়টি। রোহিত এই ট্রফির যোগ্য। এই মুহূর্তে আবেগ ধরে রাখা আমার পক্ষে কঠিন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল 

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি ফুটবলার

এক মাসেও ফেরেনি মরদেহ, অপেক্ষায় প্রবাসীর বাবা-মা

পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন অলিসে

জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯ জুলাই  / আজকের নামাজের সময়সূচি

আগামী ৫ দিন ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

হরমুজ প্রণালিতে পাঁচটি বাণিজ্যিক জাহাজ আটকালো যুক্তরাষ্ট্র

কেশম দ্বীপের উপকণ্ঠে ৬ ক্ষেপণাস্ত্রের আঘাত

১০

গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ

১১

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য চালু হলো ডিজিটাল সেবা

১২

সোনার দোকানে কারিগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

১৩

তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড

১৪

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত

১৫

বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

১৬

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে 

১৭

পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ

১৮

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ বিএনপিকে দেশছাড়া করবে’

১৯

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

২০
X