বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০১:৩২ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম দিনের খেলা

বৃষ্টিতে পণ্ড হয়েছে প্রথম দিনের খেলা। ছবি: সংগৃহীত
বৃষ্টিতে পণ্ড হয়েছে প্রথম দিনের খেলা। ছবি: সংগৃহীত

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দুই টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকালে খেলা শুরু হওয়া কথা থাকলেও রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টেস্টটি শুরু হতে পারেনি।

ম্যাচ শুরু হওয়ার আগেই তীব্র বর্ষণের ফলে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে, এবং দীর্ঘ সময় কাভার দিয়ে ঢেকে রাখা হলেও মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি এবং বৃষ্টিও থামেনি।

স্থানীয় সময় দুপুর ১২:১৬ মিনিটে আম্পায়াররা দিনের খেলা স্থগিত করার ঘোষণা দেন। বৃষ্টির কারণে মাঠের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, খেলা পুনরায় শুরু করা অসম্ভব হয়ে ওঠে।

শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টিতে কোনোভাবেই টস করা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে (স্থানীয় সময় ১২টা) আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন; তবে মাঠের অবস্থা এবং আবহাওয়ার পূর্বাভাসের কারণে তারা কিছুক্ষণ পরই খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

রাওয়ালপিন্ডি অবশ্য গত কয়েক দিন ধরেই বৈরী আবহাওয়ার সাক্ষী। গত দুই দিন টানা বৃষ্টি হয়েছে শহরটিতে। আবহাওয়ার পূর্বাভাসেও আজ রাওয়ালপিন্ডিতে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল; এছাড়াও পুরো দিনে ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শেষ পর্যন্ত তাই সত্য হলো।

এদিকে টেস্টের বাকি কদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই রাওয়ালপিন্ডিতে ফলাফল আসার সম্ভাবনা খুবই কম। ম্যাচ ড্র হলে সিরিজ জিতবে বাংলাদেশ। তাই কিছুটা হলেও নির্ভার থাকবে সফরকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X