স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০২:৪৯ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

হৃদয়ের কাছে বিধ্বস্ত সাকিব

তাওহীদ হৃদয়ের জাফানার কাছে হেরে যায় সাকিব আল হাসানের গল। ছবি : সংগৃহীত
তাওহীদ হৃদয়ের জাফানার কাছে হেরে যায় সাকিব আল হাসানের গল। ছবি : সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাতীয় দল সতীর্থ সাকিব আল হাসানের গল টাইটান্সকে নাস্তানাবুদ করে দাপুটে জয় তুলে নিয়েছে তাওহীদ হৃদয়ের জাফানা কিংস। গলের ১১৮ রানের জবাবে ৮ উইকেট হাতে রেখে সহজে পৌঁছে যায় গুরবাজ-হৃদয়রা।

শুক্রবার (৪ আগস্ট) প্রথমে ব্যাট করে মাত্র ১১৭ রান সংগ্রহ করে গল টাইটান্স। আগের দুই ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখানো সাকিব এদিন ৯ বলে মাত্র ৬ রানে ফিরে যান। জবাব দিতে নেমে রহমানউল্লাহ গুরবাজের ফিফটি আর হৃদয়ের ২৩ বলে অপরাজিত ৪৪ রানে ৮ উইকেটের সহজ জয় পায় জাফনা কিংস।

টস জিতে ব্যাট করতে নামা টাইটান্স উদ্বোধনী জুটিতে ২৮ রান তোলে। তবে চার বলের ব্যবধানে ক্রুসপুলে ও ভানুকা রাজাপাকসের উইকেট হারিয়ে চাপে পড়ে সাকিবের দল। ৩ উইকেট হারিয়ে গলের ৬৩ রানে সময় সাকিব উইকেটে আসেন। তবে বাউন্ডারি মারতে গিয়ে দুনিথ ওয়াল্লালাগের বলে আউট হন বাংলাদেশ অধিনায়ক। সাকিব আউট হলে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১১৭ রান তুলতে সক্ষম হয় গল টাইটান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। দুনিথ ওয়েল্লালাগে ৪ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।

১১৮ রানের জবাবে ১৭ রানে চারিথ আশালঙ্কা ৫ রান করে সাকিবের বলে আউট হন। প্রথম ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। তবে জাফনাকে জয় পেতে বাধা হয়ে দাঁডাতে পারেনি বিশ্বসেরা অলরাউন্ডারে বোলিং। জাফানার হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন হৃদয়। সাকিবের দ্বিতীয় ওভারেই টানা দুই বলে ছক্কা ও চার মারেন তরুণ এই ব্যাটার।

গুরবাজ ও হৃদয় মিলে ৮৩ রানের টর্নেডো জুটি গড়েন। আফগান হার্ডহিটার গুরবাজ ৩৯ বলে ৫৪ রান করে সাকিবের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন। দশম ওভারে আবারও বোলিংয়ে আসেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। এবারও চার মেরে সাকিবের ওপর চড়াও হন হৃদয়। শেষ পর্যন্ত ২৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। সাকিব ৩১ রানে ২টি উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ভিডিও কলে ‘সরকার উৎখাতের পরিকল্পনা’, বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

‘জুলাই পদযাত্রা’র ঘোষণা এনসিপির

'টাকার বিনিময়ে ভোট বিক্রি', অভিযোগ তুললেন নায়িকা পলি

প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের আগাম ফলাফল জানালেন বিশ্বকাপ জয়ী দুগারি

শ্রমিক নেতা হত্যা / ফেসবুকে পোস্ট দিয়ে মামলা প্রত্যাহারের দাবি ২ আসামির

বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অব্যাহতি

স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্যদের প্রার্থী করার নির্দেশ জামায়াত আমিরের

এক দশকেও শেষ হয়নি সেতুর কাজ: ১৪ কোটির বাজেট এখন ৩৯ কোটিতে

১০

বিশ্বকাপে আর্জেন্টিনা 'সবচেয়ে কঠিন' প্রতিপক্ষের বিপক্ষে খেলে ফেলেছে!

১১

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

৪০ বছর পর আজতেকায় ইংল্যান্ড, আবারও সামনে ‘হ্যান্ড অব গড’-এর ভূত!

১৩

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর ন্যায্য স্থানে স্থাপনের দাবি

১৪

ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, খালি হাতে ফিরছেন জেলেরা

১৫

চট্টগ্রামে তুচ্ছ বিরোধের জেরে ছুরিকাঘাত, রক্তাক্ত ৪ বছরের শিশু

১৬

খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের

১৭

যুক্তরাষ্ট্রে ঝড়ের মধ্যে হ্রদে নৌকাডুবি, নিহত ৩

১৮

মহাখালী থেকে আসা উত্তরবঙ্গের সব গাড়ি বন্ধের হুমকি

১৯

সরিষাবাড়ীতে মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ নিহত

২০
X