স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৬:৪২ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তান টেস্ট থেকে ছিটকে গেলেন তামিম

তামিম ইকবাল। ছবি : সংগহীত
তামিম ইকবাল। ছবি : সংগহীত

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। শেষ মুহূর্তে এসে চোটে পড়ায় খেলা হচ্ছে না তার। তামিমের পরিবর্তে জাকির হাসানের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে মাহামুদুল হাসান জয়কে।

কোমড়ে চোটের কারণে প্রথম থেকেই তামিমকে দলে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত টেস্ট থেকে ছিটকে পড়লেন এই বাহাতি ব্যাটার। সর্বশেষ আয়্যারল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচটি খেলেছিলেন ড্যাসিং ওপেনার।

তামিমকে দলে পাওয়া যাবেনা তা দুপুরে সংবাদ সম্মেলনেও নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি জানিয়েছিলেন, ব্যাটিং-ফিল্ডিংয় অনুশীলনের পরই বলা যাবে তামিম খেলতে পারবেন কিনা।

আজ দুপুরে মিরপুর হোম অব ক্রিকেট খ্যাত স্টেডিয়ামে প্রায় ২৫ মিনিট নেটে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম। অনুশীলন চলাকালীন প্রায় সব বলই সামনের পায়ে খেলেন তিনি। পিছন পায়ে ভর দিয়ে প্রায় কোনো বলই খেলেননি। তা ছাড়া ক্যাচ অনুশীলন করার সময়ও পুরো ছন্দে দেখা যায়নি তাকে।

বিকেলে দলের সূত্র থেকে জানা যায়, কোমরের ব্যথা না কমায় শেষ পর্যন্ত এই টেস্টে খেলা হচ্ছে দেশসেরা ওপেনারের। তামিমের ফিটনেসের অবস্থা ৮০ শতাংশের বেশি ফিট বলা যাচ্ছে না। এই ফিটনেস নিয়ে পাঁচ দিন মাঠে থাকা, দুই ইনিংসে ব্যাটিং করা, ফিল্ডিং করতে পারার অনিশ্চয়তা থেকেই যায়।

মিরপুর শের- ই বাংলা স্টেডিয়ামে আগামীকাল সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচ। তামিমের আগে আঙুলের চোটে পড়েন টেস্ট দলের নিয়মিত অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X