কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প নাকি কমলা, কাকে ভোট দিলেন শিশির?

সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে পুনরায় হোয়াইট হাউসে যাওয়ার অপেক্ষায় রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে গোটা দুনিয়ার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারের নির্বাচন। এ নির্বাচনে মার্কিন নাগরিক ভোট দিয়েছেন আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাতে স্টিকারযুক্ত একটি ছবি পোস্ট করেছেন শিশির। ছবিতেই স্পষ্ট ২০২০ সালের পর এবারের নির্বাচনেও ভোট প্রদান করেছেন তিনি। তবে কাকে দিয়েছেন ভোট, সেটি এখনো খোলাসা করেননি।

ভোট প্রদানের রাতে সাকিবের সাথে নিউইয়র্কের ফাঁকা রাস্তায় ঘুরতে বেরিয়েছেন। সেই মুহূর্তের একটি ছবিও তিনি ফেসবুকে শেয়ার করেছেন। ক্যাপশনে শিশির লিখেছেন, ‘নিউইয়র্কের ফাঁকা রাস্তা আমাদের খুব প্রিয়।’

যদিও শিশিরেরে ফেসবুকে থাকা তথ্য বলছে তিনি মার্কিন নির্বাচনের অন্যতম ব্যাটেলগ্রাউন্ড স্টেট উইসকিনসনের বাসিন্দা। রাজ্যটিতে এবার ৪৯.৭% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিউ ইয়র্কে ৫৫. ৪ শতাংশ ভোট পেয়ে রাজ্যটিতে জিতেছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।

এদিকে নির্বাচন নিয়ে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জিততে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে। তা ইতিমধ্যে ট্রাম্প নিশ্চিত করেছেন এবং আরও কিছু রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট তার দখলে যাওয়ার খুব সম্ভাবনা তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১০

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১১

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১২

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৩

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৪

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৫

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৭

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৮

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৯

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

২০
X