বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হৃদয়ে মজেছেন মঈন আলী

বাংলাদেশি ব্যাটার তাওহীদ হৃদয় ও ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। ছবি : সংগৃহীত
বাংলাদেশি ব্যাটার তাওহীদ হৃদয় ও ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন তাওহীদ হৃদয়। প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে গিয়েও ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন বাংলাদেশি তরুণ এ ব্যাটার। জাফনা কিংস সমর্থকদের পাশাপাশি এবার হৃদয়ের ব্যাটিং শৈলীতে মজেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী।

ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে হৃদয়ের প্রতি তার মুগ্ধতা প্রকাশ করেন।

মঈন আলী ফেসবুক পেজে লেখেন, ‘তিনি (হৃদয়) এলেন, জয় করলেন এবং দুর্ভাগ্যবশত তাকে ছেড়ে দিতে হলো। এই তরুণ সুপারস্টার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ তাওহীদ হৃদয়।’

পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের বদলি খেলোয়াড় হিসেবে যোগ জাফনা কিংসে যোগ দিয়েছেলেন তাওহীদ হৃদয়। বিসিবি থেকে ৮ আগস্ট পর্যন্ত এলপিএলে খেলার অনুমতি পান এই তরুণ ব্যাটার। ৭ আগস্ট নিজের শেষ ম্যাচে তিন চারের সাহায্যে ১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন হৃদয়।

শ্রীলঙ্কায় এলপিএলের অভিষেক ম্যাচে ৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন হৃদয়। এলপিএলে ছয় ম্যাচ খেলে ৩৮ এরও বেশি গড়ে ১৫৫ রান সংগ্রহ করেন বাংলাদেশি এই ব্যাটার। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বর অবস্থানে রয়েছেন ২২ বছর বয়সী ব্যাটার। সমান তিনটি করে জয় ও পরাজয়ের স্বাদ পেয়েছেন জাফনা কিংসের হয়ে অসাধারণ ব্যাটিং শৈলী প্রদর্শন করা তাওহীদ হৃদয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X