স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল বাদ দিয়ে পিএসএল খেলার সিদ্ধান্ত তারকা ক্রিকেটারের

মঈন আলী। ছবি : সংগৃহীত
মঈন আলী। ছবি : সংগৃহীত

আইপিএলের পরিবর্তে পাকিস্তানের পিএসএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিপিএল মাতানো তারকা ক্রিকেটার মঈন আলী। এর আগে, ডু প্লেসিসও এমন সিদ্ধান্ত নেন। পিএসএলে খেলার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন এ ইংলিশ অলরাউন্ডার।

আইপিএলে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠ মাতিয়েছেন মঈন। মহেন্দ্র সিং ধোনির সাবেক সতীর্থ বেছে নিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি লিগকে। পিএসএলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারকা এই অলরাউন্ডার বলেন, ‘পিএসএলে যোগ দিচ্ছি। খুব আনন্দিত। পিএসএলে নতুন যুগ শুরু হচ্ছে। নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ এটি। প্রতিটি দলেই বিশ্বের কিছু সেরা ক্রিকেটার রয়েছে। পাকিস্তানের মাটিতে খেলার অনুভূতি সব সময়ই দারুণ। ক্রিকেটের মান, ওখানকার দর্শকদের ভালোবসা অসাধারণ। সমর্থকরা সব সময় সেরাটা দেওয়ার জন্য অনুপ্রাণিত করেন ক্রিকেটারদের।’

২০১৮ সাল থেকে আইপিএল খেলেছেন মঈন আলী। ৭৩টি ম্যাচ খেলে করেছেন ১১৬৭ রান। ৩৮ বছরের অলরাউন্ডার ৪১টি উইকেটও নিয়েছেন। গত বার নিলামে তাকে দলে নিয়েছিল কেকেআর। দলটির জার্সিতে ৬টি ম্যাচ খেলেছিলেন তিনি।

বিপিএলেরও নিয়মিত মুখ এই মঈন আলী। দুই দলের হয়ে বিপিএলে ২২ ম্যাচ খেলে করেছেন ৪৬৭ রান। উইকেট নিয়েছেন ২২টি। বিপিএল ছাড়াও পিএসএল, আইএল টি-টোয়েন্টি, এসএ টি-টোয়েন্টি, সিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ইংলিশ অলরাউন্ডারের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X