স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়ক হিসেবে মিরাজের বাজিমাত

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। দায়িত্ব নিয়েই যেন বাজিমাত করলেন তিনি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের জয় নিশ্চিত করে সমতায় শেষ হয় সিরিজ। ক্যারিবিয়ান মাটিতে ১৫ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছি। এটি আমার জন্য বড় অর্জন। প্রথমবারের মতো অধিনায়কত্ব করছি, আর সেটি ক্যারিবিয়ান মাটিতে- এটা অবশ্যই আমার জন্য বিশেষ কিছু।’

তিনি আরও বলেন, ‘জয়ের কৃতিত্ব দিতে চাই দলের সব খেলোয়াড়কে। যেভাবে আমি পরিকল্পনা দিয়েছি, সবাই তা অনুসরণ করেছে। কন্ডিশন খুব একটা সহজ ছিল না, তবে মানসিকভাবে সবাই ম্যাচ জেতার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। দলীয় প্রচেষ্টার কারণেই আমরা এই জয় তুলে নিতে পেরেছি।’

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের আক্রমণাত্মক মানসিকতার পেছনের কারণও ব্যাখ্যা করেন মিরাজ। তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের বার্তা দিয়েছিলাম ইতিবাচক চিন্তা করতে। প্রথম ইনিংসে ১৮ রানের লিড পাওয়ার পর জানতাম, এই উইকেটে ২৫০ রান করতে পারলে ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে আসবে। তাই সবাইকে ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলাম।’

দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের লড়াকু মনোভাবের পাশাপাশি বোলারদের ভূমিকার প্রশংসা করেন মিরাজ। ‘প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হওয়ার পরও আমরা হতাশ হইনি। নাহিদ রানা, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দারুণ বোলিংয়ের সঙ্গে দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম ৫ উইকেট নিয়েছে। দলের এই পারফরম্যান্সই আমাদের জয়ের পথে নিয়ে গেছে,’ বলেন তিনি।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চেও মিরাজ তুলে ধরেন দলের ইতিবাচক মানসিকতা। ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতির পথে আছি। মাঝে মাঝে ভুল করব, কিন্তু সেই ভুল থেকেই শিখব।’

এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শেষ হলো গর্বের সঙ্গে। এখন দলটি ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১০

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১১

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১২

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৩

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৪

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৫

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৬

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৭

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৮

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৯

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

২০
X