স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ফখরকে ফিরিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

বড় মঞ্চের বড় খেলোয়াড়—ফখর জামান আবারও সেই পরিচয় দেওয়ার জন্য প্রস্তুত! ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির নায়ককে ঘরের মাঠে আসন্ন টুর্নামেন্টের জন্য পাকিস্তান দলে ফিরিয়ে আনল নির্বাচক কমিটি। ফেব্রুয়ারি ১৯ থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে একাধিক চমক থাকলেও, ফখরের প্রত্যাবর্তনই আলোচনার কেন্দ্রে!

জাতীয় নির্বাচক আসাদ শফিক স্কোয়াড ঘোষণা করে জানিয়েছেন, টপ-অর্ডারে ফখরের সঙ্গী হতে পারেন বাবর আজম অথবা সদ্য দলে ফেরা সাউদ শাকিল।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে পাকিস্তানের ঐতিহাসিক শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ফখর জামান। তবে ২০২৪ সালের জুন থেকে চোট ও অসুস্থতার কারণে জাতীয় দল থেকে বাইরে ছিলেন এই বিধ্বংসী ওপেনার। অবশেষে ঘরোয়া চ্যাম্পিয়ন্স টি২০ কাপ-এ দুর্দান্ত ফর্ম দেখিয়ে জায়গা পুনরুদ্ধার করেছেন তিনি। তার প্রত্যাবর্তনের কারণে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, আর সাইম আইয়ুব ছিটকে গেছেন ইনজুরির কারণে।

২০১৭ সালের ঐতিহাসিক দলের মাত্র তিনজনই এবার দলে রয়েছেন, যার মধ্যে ফখর ছাড়াও রয়েছেন বাবর আজম ও শাদাব খান। এর পাশাপাশি দলে ফিরেছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ ও খুশদিল শাহ, যারা সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে নজর কেড়েছেন। পাকিস্তানের শেষ ওডিআই সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোহাম্মদ ইরফান খান ও সুফিয়ান মকিম।

এছাড়া চমক হিসেবে দলে এসেছেন 'মিস্ট্রি স্পিনার' আবরার আহমেদ, যিনি স্পিন আক্রমণের মূল ভরসা হবেন। সঙ্গে থাকবেন খুশদিল শাহ ও সালমান আলি আগা, যারা স্লো-বোলিংয়ে ভেরিয়েশন যোগ করবেন। এছাড়া ফাহিম আশরাফের অলরাউন্ড পারফরম্যান্স দলে ভারসাম্য আনবে বলে মনে করছেন নির্বাচকরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে, যেখানে এই স্কোয়াডই মাঠে নামবে।

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান,বাবর আজম,ফখর জামান,কামরান গুলাম,সাউদ শাকিল,তৈয়ব তাহির,ফাহিম আশরাফ,খুশদিল শাহ,সালমান আলি আগা (সহ-অধিনায়ক),আবরার আহমেদ,হারিস রউফ,মোহাম্মদ হাসনাইন,নাসিম শাহ,শাহিন শাহ আফ্রিদি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১০

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১১

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১২

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৩

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৪

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৫

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১৬

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৭

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৮

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৯

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

২০
X