স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৩২ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

পিসিবি লোগো । গ্রাফিক্স : কালবেলা
পিসিবি লোগো । গ্রাফিক্স : কালবেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলেও এখনো টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত নয়। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বিশ্বকাপে খেলতে যাবে কি না পাকিস্তান—এ কথা সরাসরি খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি।

রোববার লাহোরে ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের পরপরই জাতীয় দলের খেলোয়াড় ও হেড কোচ মাইক হেসনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নাকভি। বৈঠকে তিনি স্পষ্ট করে জানান, স্কোয়াড ঘোষণাকে অংশগ্রহণের চূড়ান্ত সবুজ সংকেত হিসেবে দেখা যাবে না।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে নাকভি খেলোয়াড়দের পুরো প্রেক্ষাপট ব্যাখ্যা করেন—বিশেষ করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্ত এবং এর রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব নিয়ে।

নাকভি খেলোয়াড়দের বলেন, ‘আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। সরকার যা বলবে, আমরা সেটাই অনুসরণ করব। যদি তারা বিশ্বকাপে যেতে না বলে, তাহলে আমরা সেটাও মেনে নেব।’

বৈঠকে উপস্থিত খেলোয়াড়রাও বোর্ডের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানান। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, খেলোয়াড়রা নকভিকে বলেন— ‘আপনি ও সরকার যে সিদ্ধান্ত নেবেন, আমরা তাতেই পাশে থাকব।’

এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, প্রয়োজনে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের পথ বেছে নিতে পারে।

নকভি আরও জানান, বাংলাদেশের ইস্যুতে পিসিবির অবস্থান কী এবং কেন তারা বিষয়টিকে ‘অন্যায্য’ হিসেবে দেখছে, সেটিও খেলোয়াড়দের সামনে তুলে ধরা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের বাদ দেয়—এই সিদ্ধান্ত নিয়েও খেলোয়াড়দের অবহিত করা হয়।

সব মিলিয়ে, পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা এখনো কাগজে-কলমে প্রস্তুত থাকলেও বাস্তবে তা ঝুলে আছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। সরকারি সংকেত না আসা পর্যন্ত পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিতই থেকে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X