বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

শুরুতেই ৩ উইকেট হারিয়ে কোণঠাসা আফগানরা

উইকেট পাওয়ার পর এবাদতকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: সংগৃহীত
উইকেট পাওয়ার পর এবাদতকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: সংগৃহীত

বড় স্কোরের স্বপ্ন নিয়ে মাত্র ২০ রান যোগ করতে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা লিটন দাসের দল অলআউট হয় ৩৮২ রানে। এরপর আফগানিস্তানের তিন ব্যাটারকে সাজঘরে ফেরানোর স্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে উইকেট হারায় আফগানরা। ব্যক্তিগত ৬ রানে শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েন ইব্রাহিম জাদরান। এরপর দলীয় ২৪ রানে আবদুল মালিককে (১৭) ফেরান এবাদত হোসেন। এরপর রহমাত শাহকে (৯) ফিরিয়ে আফগান শিবিরে তৃতীয় আঘাত হানেনি এবাদত।

এর আগে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মাহদুদুল হাসান জয়ের হাফসেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নেয় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে মড়ক লাগে স্বাগতিকদের ইনিংসে। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা লিটন দাসের দল যোগ করে ২০ রান।

মাত্র ৪৫ মিনিটে শেষ ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৩৮২ রানে। দিনের শুরুতে আউট হন মেহেদী হাসান মিরাজ। আগের দিনের স্কোরের সঙ্গে ৪৮ রানে আউট হলেন তিনি।

এরপর মাত্র ৪ বলের ব্যবধানে আউট হন আগের দিনের অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিমও। ৪৭ রান আসে তার ব্যাট থেকে। মুশফিকের পর সাজঘরের পথ ধরেন তাইজুল ইসলাম (০)।

ইয়ামিনের বলে তাসকিন আহমেদ এলবিডব্লিউ হলে মাত্র ১৫ বলের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। শরিফুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশকে অলআউট করেন নিশাত মাসুদ। আফগানদের পক্ষে ৫ উইকেট শিকার করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X