স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসকদের পরামর্শ, আপাতত বিশ্রামেই থাকতে হবে তামিমকে

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। হাঁটতে পারছেন, আত্মীয়-স্বজনদের সঙ্গে কথাও বলছেন তিনি। তবে চিকিৎসকদের মতে, এখনো সতর্কতা প্রয়োজন। এজন্য আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাকে হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায়, তার হার্টে দুটি ব্লক ধরা পড়েছে এবং দ্রুত স্টেন্ট বসানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ (মঙ্গলবার) দুপুরে তামিমকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আবু জাফর এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল ওয়াদুদ।

তিনি জানান, 'তামিম এখন ভালো আছেন। আজ সকালে তার ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে এবং হার্টের কার্যক্রম স্বাভাবিক মনে হয়েছে। তবে এটি ছদ্মবেশী হতে পারে। এক শতাংশেরও কম ঝুঁকি থাকলেও সেটি যদি ঘটে, তাহলে তার জন্য বড় বিপদের কারণ হতে পারে। তাই তাকে আরও ৪৮-৭২ ঘণ্টা হাসপাতালে রাখা উচিত।'

তিনি আরও বলেন, 'তামিম তো শুধু একজন ক্রিকেটার নন, আমাদের জাতীয় সম্পদ। তাই তার সুস্থতার বিষয়টি আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। আপাতত তাকে উত্তেজনাপূর্ণ পরিবেশ এড়িয়ে চলতে হবে এবং কথা বলাও কমিয়ে আনতে হবে।'

তামিমের পরিবারের পক্ষ থেকে তার পরবর্তী চিকিৎসা কোথায় হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশেষ করে তার এক চিকিৎসক আত্মীয়ের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। তবে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, এখনই হাসপাতালে থাকা তার জন্য সবচেয়ে নিরাপদ।

অধ্যাপক আবু জাফর বলেন, 'তামিমের হার্টে যে স্টেন্ট বসানো হয়েছে, সেটি কখনো কখনো বন্ধ হয়ে যেতে পারে, যাকে বলা হয় থ্রম্বোসিস। যদিও এই শঙ্কা কম, তবে এটি হঠাৎ করেই হতে পারে। তাই আমরা চাই তামিম অন্তত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকুক।'

চিকিৎসকদের মতে, এখন তামিম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগবে অন্তত তিন মাস। এই সময়ের মধ্যে তাকে নিয়মিত বিশ্রাম নিতে হবে, স্বাভাবিক হাঁটাচলা করতে পারবেন, তবে পরিশ্রম এড়াতে হবে।

এদিকে, তামিমের সুস্থতা কামনা করেছেন তার সতীর্থরা। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও তার জন্য প্রার্থনা করেছেন এবং ভক্তদের দোয়া চেয়েছেন।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায় আছেন তামিম ইকবালের দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার। চিকিৎসকদের নির্দেশনা মেনে চললে, আশা করা যায়, শিগগিরই তিনি আরও সুস্থ হয়ে উঠবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

১০

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১১

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১২

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১৩

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৪

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৫

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৬

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৭

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৮

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৯

আসামি ধরতে টিনের চালে পুলিশ

২০
X