চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সুযোগ পেলে জাতীয় খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করা সম্ভব : তামিম

চট্টগ্রামের তারুণ্যের সমাবেশে বক্তব্য দেন তামিম ইকবাল। ছবি : কালবেলা
চট্টগ্রামের তারুণ্যের সমাবেশে বক্তব্য দেন তামিম ইকবাল। ছবি : কালবেলা

চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদদের সুযোগ দেওয়া হলে তাদের সহযোগিতায় দেশের জাতীয় খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।

এসময় তামিম ইকবাল বলেছেন, কেউ যদি অভিযোগ করেন, অমুকের কারণে জাতীয় দলের খেলতে পারেনি, তবে আমি সেটা বিশ্বাস করি না। একজন স্পোর্টসম্যানের কথা হবে- নিশ্চয়ই আমার মধ্যে কোনো দুর্বলতা ছিল, তাই আমি জাতীয় দলে যেতে পারিনি। সুতরাং আমাদের আগে মেনে নিতে হবে- আমাদের কী ভুল ছিল। আমরা কোনো জায়গায় ভালো করতে পারি, যেভাবে আমরা জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পারি। যেদিন ওই জিনিসগুলো আমরা পারবো ইনশাল্লাহ দেখবেন যে- ঠিক আজ থেকে ১৫-২০ বছর আগে বাংলাদেশের অনেক স্পোর্টসে অনেকেই চট্টগ্রাম থেকে রিপ্রেজেন্ট করত, আমরা সেই দিনগুলো আবার ফিরে পাব।

চট্টগ্রামের তরুণ রাজনৈতিকদের খেলাধুলায় যুক্ত করার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, আমার সঙ্গে খেলাধুলা নিয়ে ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের সঙ্গে কথা হয়। স্পোর্টসকে কীভাবে আমরা আবার আগের জায়গায় ফেরত দিতে পারি সে বিষয়ে আলোচনা হয় ইসরাফিল খসরু এবং হুম্মাম কাদের ভাইয়ের সঙ্গেও। আমি শতভাগ নিশ্চিত তারা যখন সুযোগ পাবেন, তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চট্টগ্রামের সিগনেচার সব জায়গায় রাখবেন। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ যেই ধরনের খেলাধুলাই হোক না কেন সেটাকে তারা প্রমোট করবে সঠিক নিয়মে। এভাবেই চট্টগ্রাম থেকে আমরা আবার আগের দিনে ফেরত যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১০

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১২

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৪

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৫

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৬

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৭

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৮

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৯

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

২০
X