স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৩:৫৪ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

কাদের সাথে হাত মেলাবেন না তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিস্ফোরক বিবৃতিতে তামিম স্পষ্ট জানিয়ে দেন, যারা তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন কিংবা তাকে ঘায়েল করার উদ্দেশ্যে ‘হাত’ করতে চেয়েছেন, তাদের সঙ্গে তিনি কখনোই সমঝোতায় যাবেন না।

তামিম তার অফিসিয়াল ফেসবুকে দেওয়া বার্তায় বলেন, ‘যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে ‘হাত’ করার জন্য, সেই মানুষগুলোকে বলছি—আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না। আমি যদি কখনও ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধু ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

তামিমের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন চন্ডিকা হাথুরুসিংহে ইস্যুতে বিসিবির তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হয়েছে। ওই রিপোর্টে হাথুরুসিংহের সঙ্গে ক্রিকেটার নাসুম আহমেদের একটি বাকবিতণ্ডা ও তথাকথিত চড় মারার ঘটনা বড় ইস্যু হিসেবে উঠে এসেছে। শোনা যাচ্ছে, হাথুরুসিংহেকে কোচের পদ থেকে সরানোর পেছনে এই ঘটনাই প্রধান কারণ ছিল। এই তথ্যই তদন্ত কমিটিকে জানিয়েছিলেন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা সাকিব আল হাসান।

কিন্তু সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সাকিব কমিটিকে আরও বলেন, ওই ঘটনা গণমাধ্যমে ফাঁস হয় তামিম ইকবাল এবং বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির তৎকালীন চেয়ারম্যান জালাল ইউনুসের মাধ্যমে। যদিও তামিম সেই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছেন।

তিনি বলেন, ‘যারা আমার ভক্ত-সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া—এই দুইয়ের মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। আমি কখনো প্রকাশ্যে তার বিরুদ্ধে কিছু বলিনি।’

তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্টে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি এবং তথ্য ফাঁস সংক্রান্ত কোনো প্রশ্নও তারা আমাকে করেনি। কারণ, তখন তো আমি দলে ছিলাম না! যদি তদন্ত কমিটির কাছেও এটি গুরুত্বপূর্ণ মনে হতো, তারা নিশ্চয়ই আমাকে একবার হলেও প্রশ্ন করতেন।’

এই বিবৃতির মাধ্যমে তামিম পরিষ্কার করে দিয়েছেন, ব্যক্তিগত অভিযোগ আর তদন্ত রিপোর্টের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে যারা রাজনৈতিকভাবে লাভবান হতে চাচ্ছেন, তিনি তাদের সঙ্গে কখনোই আপস করবেন না।

সাবেক এই ওপেনার কথার শেষে আবারও জোর দিয়ে বলেন, ‘এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদের আবারো বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।’

তামিমের এই বক্তব্য বাংলাদেশ ক্রিকেটের অস্থির অভ্যন্তরীণ রাজনীতির একটি বড় ইঙ্গিত বহন করে। সাকিব-তামিম দ্বন্দ্ব, বোর্ড পরিচালকদের ভূমিকা এবং গোপন তথ্য ফাঁসের অভিযোগ সবমিলিয়ে পরিস্থিতি স্পষ্টতই উত্তপ্ত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১০

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১১

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১২

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১৩

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১৪

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৫

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৬

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৭

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৮

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৯

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

২০
X