শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

টানা দুই জয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশের নারী দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বের আগে দুর্দান্ত প্রস্তুতি নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ার পর, দ্বিতীয় ম্যাচেও পাকিস্তান ‘এ’ দলকে বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা।

গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের আগেই ৪৯.৪ ওভারে ২৭৬ রান তোলে বাংলাদেশ। অধিনায়ক জ্যোতির ঝলক ও ফারজানা হক পিংকির দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় দলটি। পিংকি করেন ৮৫ বলে ৫০ রান, আর জ্যোতি ৭২ বলে ৭০ রানের ইনিংস খেলেন। ব্যাটিং অর্ডারের নিচে এসে দুর্দান্ত ইনিংস উপহার দেন জান্নাতুল ফেরদৌস, মাত্র ৩৪ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি। ১১তম উইকেট জুটিতে নাহিদা ও জান্নাতুল গড়েন ৬৬ রানের জুটি।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ‘এ’ দল ছিল পুরোপুরি ব্যাকফুটে। মারুফা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুনের স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি তারা। মাত্র ৩৯.১ ওভারে ১০৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দলটি। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে একমাত্র দুয়া মজিদ কিছুটা প্রতিরোধ গড়েন, ৫৮ বলে ৩২ রান করেন তিনি।

প্রস্তুতি ম্যাচে এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ের আগে আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশ দল। লাহোরে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাছাই পর্ব। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী পরশুদিন, প্রতিপক্ষ থাইল্যান্ড।

উল্লেখ্য, ছয় দলের এই বাছাইপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সুযোগ পাবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার। বিশ্বকাপে অংশ নেবে মোট আট দল, যার মধ্যে ছয়টি দল ইতিমধ্যে সরাসরি জায়গা করে নিয়েছে। বাকি দুটি জায়গার জন্য লড়বে বাছাইপর্বের অংশগ্রহণকারী দলগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

১০

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

১১

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

১২

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১৩

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১৪

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১৫

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৬

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৭

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৮

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৯

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

২০
X