স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ে সিরিজের আগে সিলেটে ‘বরবাদ’ দেখলেন শান্ত-মিরাজরা

গ্র্যান্ড হোটেলের নিজস্ব মুভি থিয়েটার রুমে বসে সিনেমা উপভোগ করেন ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
গ্র্যান্ড হোটেলের নিজস্ব মুভি থিয়েটার রুমে বসে সিনেমা উপভোগ করেন ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

২০ এপ্রিল শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। সেই ম্যাচকে সামনে রেখে সিলেটে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামের দিন ছিল ক্রিকেটারদের। আর এই ছুটির দিনটাকে রঙিন করে তুলতে খেলোয়াড়েরা বেছে নিলেন সিনেমা দেখার আনন্দ।

সিলেটের গ্র্যান্ড হোটেলের নিজস্ব মুভি থিয়েটার রুমে বসে তারা উপভোগ করলেন শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। জানা গেছে, মানসিক চাপ কমানো এবং খেলোয়াড়দের মাঝে সতেজতা ফিরিয়ে আনতেই এ আয়োজন করে টিম ম্যানেজমেন্ট।

একটি ছবিতে দেখা যায় — হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, স্পিন কোচ সোহেল ইসলাম, কম্পিউটার অ্যানালিস্ট শাওন এবং টিম ম্যানেজার নাফিস ইকবাল সবাই মিলে সিনেমাটি উপভোগ করছেন।

প্রস্তুতি ও সিরিজের চাপের মাঝে খেলোয়াড়দের মানসিকভাবে সতেজ রাখতে কখনো টিম ডিনার, কখনো সিনেমা দেখা — এ ধরনের আয়োজন দলের মধ্যে ইতিবাচক পরিবেশ বজায় রাখে।

এদিকে দুপুরের আগেই এক ফ্লাইটে সিলেট পৌঁছেছে সফরকারী জিম্বাবুয়ে দল। আগামীকাল থেকে অনুশীলনে নামবে ক্রেইগ এরভিন, শন উইলিয়ামসরা। সকালে শুরু হবে তাদের প্রস্তুতি সেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X